News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীতে জীতেন্দ্র সিং ও বিজয়ন্তের সাথে সাক্ষাৎ আইপিএফটির প্রতিনিধিদের
Image

দিল্লীতে জীতেন্দ্র সিং ও বিজয়ন্তের সাথে সাক্ষাৎ আইপিএফটির প্রতিনিধিদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ বিজেপির জোট শরিক আইপিএফটি’র প্রতিনিধি দল দিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা ডোনার মন্ত্রি জিতেন্দ্র সিং এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বিজয়ন্ত জয় পান্ডা এর সাথে সাক্ষাত করেছেন৷ সাক্ষাতকালে আইপিএফটি’র তরফ থেকে একটি দাবি সনদ উভয়ের হাতেই তুলে দেওয়া হয়৷


আইপিএফটি’র সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, জীতেন্দ্র সিং এবং বিজয়ন্ত জয় পান্ডা এর সাথে পৃথক বৈঠক অত্যন্ত ফলপ্রশু হয়েছে৷ আইপিএফটি’র তরফ থেকে দাবিগুলির যৌক্তিকতা তাদের কাছে তুলে ধরা হয়েছে৷ এবং আইপিএফটি মনে করে তাদের দাবি নিয়ে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হবে৷ বনমন্ত্রী জানিয়েছেন, শ্রী সিং এবং শ্রী পান্ডা দুজনই দাবি গুলি মনযোগ সহকারে শুনেছেন৷ বনমন্ত্রী জানিয়েছেন, তারা চেয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাত করার৷ কিন্তু শ্রীনাড্ডা দিল্লির বাইরে অবস্থান করছেন ও তিনি দলীয় কাজে ব্যস্ত থাকায় সাক্ষাতের সময় দিতে পারেননি৷
জানা গিয়েছে, মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে মডালিটি কমিটি গঠন করেছিল সেই বিষয়ে দাবী সনদ দেয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top