News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এলেন জামুয়াল, আজ বৈঠক বিজেপি বিধায়কদের সাথে
Image

রাজ্যে এলেন জামুয়াল, আজ বৈঠক বিজেপি বিধায়কদের সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ বিজেপির উত্তর পূবাঞ্চলের সাগঠনিক সম্পাদক অজয় জামুয়াল দুই দিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে এসেছেন৷ তিনি এদিন দলীয় কার্যালয়ে নেতৃত্বদের সাথে বৈঠক করেছেন৷ পার্টির সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে৷ আগামীকাল তিনি দলীয় বিধায়কদের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷


এদিকে, বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য্য জানিয়েছেন, দল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে রাজ্যে৷ মূলত, রাজ্যে বিজেপি সাংগঠনিক শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য মন্ডল থেকে শুরু করে রাজ্যে কমিটির স্তরে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে৷ সাংসদ প্রতীমা ভৌমিক জানিয়েছেন, এদিন বিজেপির সাংগঠনিক বৈঠক হয়েছে দলের নেতৃত্বদের নিয়ে অজয় জামুয়ালের পৌরহিত্যে৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি ডা. মানিক সাহা, সহ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক টিংকু রায়, বিধায়ক রামপদ জামাতিয়া, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখরা৷ তাছাড়া, এদিন দলের কোর কমিটির সদস্য তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সাংসদ প্রতীমা ভৌমিক, সহসভাপতি রাজীব ভৌমিকের সাথে পৃথক বৈঠক করেছেন অজয় জামুয়াল৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top