News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক দাবি আদায়ে দিল্লি গেল বিজেপি জোট শরিক আইপিএফটি
Image

একাধিক দাবি আদায়ে দিল্লি গেল বিজেপি জোট শরিক আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ শরিকি চাপ বাড়াতে দিল্লি গেলেন আইপিএফটি-র মন্ত্রী-বিধায়কগণ৷ জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে চারজন বিধায়ক কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন দাবি আদায়ে আজ বুধবার আগরতলা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দিয়েছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি-র সর্বভারতীয় সভাপতির সাথে সাক্ষাতের প্রত্যাশায় রয়েছেন তাঁরা৷


আজ আগরতলার এমবিবি বিমানবন্দরে জনজাতি মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দলীয় বিধায়কদের নিয়ে দিল্লি যাচ্ছি৷ তাঁর সাথে রয়েছেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, সিন্ধুচন্দ্র জমাতিয়া এবং প্রশান্ত দেববর্মা৷ তাঁর কথায়, ১৫ থেকে ১৭ অক্টোবর দিল্লিতে বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতির সাথে দেখা করার পরিকল্পনা রয়েছে৷ তাঁর বক্তব্য, তিপ্রাল্যান্ড গঠন, হাইপাওয়ার মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ এবং সংবিধানের ১২৫ তম সংশোধনী সংসদে পাশ করানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করব৷ সাথে এডিসি নির্বাচন এবং ব্রু শরণার্থী ইস্যুতেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি৷

এদিন তিনি জানান, ডোনার মন্ত্রী ড় জিতেন্দ্র সিং, জনজাতি কল্যাণ মন্ত্রী অর্জুন মুণ্ডা এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথেও দেখা করার পরিকল্পনা রয়েছে৷ অবশ্য এ মুহূর্তে দিল্লি সফরে গিয়ে শরিক দল বিজেপি-র উপর চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top