News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় বিতর্কিত মুহুরী চর পরিদর্শন করলেন হাইকমিশনার
Image

বিলোনিয়ায় বিতর্কিত মুহুরী চর পরিদর্শন করলেন হাইকমিশনার

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ অক্টোবর৷৷ ভারত ও বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক আগেও ছিল বর্তমানেও আছে৷ মহুরী চরের যে সমস্যা সেই সমস্যা প্রায় শেষের পথে৷ দুদেশ আন্তরিকভাবে সমাধানের জন্য চেষ্টা করছে৷ বুধবার বিলোনিয়া মুহুরীঘাট অন্তশুল্ক বাণিজ্য কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন ভারতস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার মহম্মদ ইমরান৷


এদিন বিলোনিয়ায় ঝটিকা সফরে যান ভারতস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাই কমিশনার মহম্মদ ইমরান৷ বিলোনিয়া সার্কিট হাউসে মিলিত হন জেলাশাসক দেব প্রিয় বর্ধন, মহকুমা শাসক মানিক লাল দাস, বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক , বিলোনিয়া পৌর পরিষদের পৌর মাতা শুক্লা দেব সরকার সহ অন্যান্যরা ন এরপর বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরান নির্ধারিত ভিজিটের কাজ শুরু করেন৷

প্রথমে তিনি পরিদর্শন করেন বিলোনিয়া বিএসএফের ২০০ নাম্বার ব্যাটেলিয়ান হেডকোয়াটার অর্থাৎ বিলোনিয়া বিএসএফ ক্যাম্পে ন বিএসএফ ক্যাম্প সন্নিহিত মুহুরী নদীর চর তিনি পরিদর্শন করেন৷ বিএসএফের আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন ন এরপর তিনি যান বিলোনিয়া মুহুরীঘাট আন্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রে৷ সেখানে গিয়ে বাংলাদেশ ল্যান্ড কাস্টমে যান৷ বাংলাদেশ ল্যান্ড কাস্টম থেকে বিজিবি-র ঙ্খঞ্জ কামরুল আকরামের কাছ থেকে বর্তমানে মুহুরীচরের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেন ন পরবর্তী সময়ে বাংলাদেশে কাস্টমসের ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন ন সেখান থেকে এসে আবার বিলোনিয়া বিতর্কিত ভারতীয় এবং বাংলাদেশের বিতর্কিত মুহুরীর চর পরিদর্শন করেন৷

এর পরবর্তীতে ভারতের যে কাস্টম অফিস সেখানে পরিদর্শন করেন৷ যেখানে ডাম্পিং স্টেশন আছে সে জায়গাটা পরিদর্শন করেন ন পরবর্তী সময়ে মরিগাঁও আন্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান ভারত-বাংলাদেশের সুসম্পর্ক আগেও ছিল এখনো আছে৷ এই মুহুরীচরের যে সমস্যা আছে তা প্রায় শেষের পথে৷ তিনি আন্তরিকভাবে এই বিষয়ে চেষ্টা করছেন৷ পাশাপাশি সেখানে ভারত-বাংলাদেশ মুহুরীঘাট দিয়ে বন্ধ রেল চলাচলের চালু করার বিষয় নিয়ে বিলোনিয়ার বিধায়কের সাথে আলোচনা করেন ন ল্যান্ড কাস্টম পরিকাঠামো নির্মাণ সেই কাজটাও আটকে রয়েছে৷ সেই বিষয়েও তিনি দেখবেন বলে জানান ন বিলোনিয়া পুর পরিষদের পৌরমাতার তরফ থেকে চারটি দাবি বাংলাদেশের হাইকমিশনারের কাছে রাখা হয়৷ এদিকে বাংলাদেশ হাইকমিশনারের সাথে আগরতলা স্থিত বাংলাদেশ ভিসা অফিস এর সহকারী-হাইকমিশনার কিরিটি চাকমাও এই দিন বিলোনিয়া সফর করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top