News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাম্বুলেন্সের অভাবে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু
Image

অ্যাম্বুলেন্সের অভাবে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ বিলোনিয়া হাসপাতাল থেকে উদয়পুর এর গোমতী জেলা হাসপাতালে রেফার করা চার মাসের শিশু কন্যাকে অ্যাম্বুলেন্স এর অভাবে নিয়ে আসতে না পারায় বিনা চিকিৎসায় বিলোনিয়া হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুটির৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷


ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার মশাইয়ের চম্পকনগর এলাকার শিবু ত্রিপুরার চার মাসের শিশু কন্যাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চার মাসের শিশু কন্যাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করেন৷অ্যাম্বুলেন্সে করে শিশুকন্যাটিকে বিলোনিয়া হাসপাতাল থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার কথা৷ কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরও অ্যাম্বুলেন্সের কোন দেখা মেলেনি৷অ্যাম্বুলেন্স এর অভাবে শিবু ত্রিপুরা নামে ওই ব্যক্তি তার চার মাসের শিশু কন্যাকে বিলোনিয়া হাসপাতাল থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসতে পারেননি৷ফলে বিনাচিকিৎসায় বিলোনিয়া হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে চার মাসের শিশু কন্যা৷

মৃত শিশু কন্যার পরিবারের লোকজনের অভিযোগ করেছেন সময়মতো এম্বুলেন্স পাওয়া গেলে শিশুকন্যাটিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা সম্ভব হলে এভাবে শিশুটির মৃত্যু হত না৷ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া হাসপাতাল চত্বরে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷এই গাফিলতির জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিবু ত্রিপুরা নামে ওই ব্যক্তি৷ ভবিষ্যতে অ্যাম্বুলেন্স এর অভাবে আর যেন কোন মা-বাবা তার সন্তানকে বিনা চিকিৎসার কারণে না হারাতে হয় তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন অসহায় পরিবারের লোকজন রা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top