News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে ছয় কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী সহ মণিপুরে ধৃত এক
Image

সাড়ে ছয় কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী সহ মণিপুরে ধৃত এক

ইমফল, ১৪ অক্টোবর (হি.স.) : বিরাট সাফল্য পেয়েছে আসাম রাইফেলস। মণিপুরের মোরে এলাকায় ইন্দো-মায়ানমার সীমান্তে সাড়ে ছয় কোটি টাকা মূল্যের বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে আসাম রাইফেলস। সাথে একজনকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আসাম রাইফেলস-এর জনসংযোগ আধিকারিক। 

বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ মায়ানমার থেকে আন্তর্জাতিক সীমান্তে ৭৬ নম্বর পিলার এলাকা দিয়ে এক ব্যক্তি এ-পাড়ে আসার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আসাম রাইফেলস-এর জওয়ানরা টহল দিচ্ছিলেন। অবৈধভাবে সীমান্ত পার করতে দেখে জওয়ানরা এগিয়ে গিয়ে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াওয়ের চেষ্টা করেন। কিন্তু অনুপ্রবেশকারীটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অতি সতর্ক আসাম রাইফেলস-এর জওয়ানরা তাকে আটক করতে সক্ষম হন। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩টি প্যাকেটে ১.৩ লক্ষ ওয়ার্ল্ড ইস উরস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ওই ট্যাবলেটের মূল্য সাড়ে ছয় কোটি টাকা হবে বলে জানানো হয়েছে। 

নেশা দ্রব্য পাচারকারীটি নাকি জানিয়েছে, তার নাম মাংনেই ভাইফাই। টেনগ্নউপল জেলায় তার বাড়ি। জনৈক বার্মিজ নাগরিক নাকি তাকে ওই নেশা সামগ্রীগুলি পাচারের জন্য দিয়েছিল। আসাম রাইফেলস-এর জওয়ানরা নেশা সামগ্রী সহ মাংনেই ভাইফাইকে মোরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top