News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৬ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে, পূর্বোত্তরেও মিলবে পরিষেবা
Image

১৯৬ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেলওয়ে, পূর্বোত্তরেও মিলবে পরিষেবা

গুয়াহাটি, ১৪ অক্টোবর (হি.স.) : উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে ভারতীয় রেলওয়ে ‘উৎসব স্পেশাল’ পরিষেবার অধীনে ১৯৬ জোড়া  মোট ৩৯২টি ট্রেন চালানোর জন্য রেলমন্ত্রক অনুমোদন দিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলির পরিচালনা ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে হবে। উৎসব স্পেশাল পরিষেবাগুলির ভাড়া স্পেশাল ট্রেনের হিসেবে প্রযোজ্য হবে। পূর্বোত্তরেও এই বিশেষ পরিষেবার সুযোগ মিলবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ। 


জনসংযোগ আধিকারিক শুভানন চন্দের কথায়, উৎসব স্পেশালের অধিকাংশ ট্রেনই অসম থেকে চলাচল করবে। পূর্বোত্তরের অন্য রাজ্য থেকে চলাচলের এখনও সূচি নির্ধারিত হয়নি। তিনি জানিয়েছেন, ০২৫১৭/০২৫১৮ কলকাতা-গুয়াহাটি-কলকাতা ত্রি-সাপ্তাহিক স্পেশাল এক্সপ্রেস, ০২৫০৫/০২৫০৬ কামাখ্যা-আনন্দবিহার-কামাখ্যা দৈনিক স্পেশাল এক্সপ্রেস, ০২৫১৩/০২৫১৪ গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ-গুয়াহাটি সাপ্তাহিক স্পেশাল এক্সপ্রেস, ০৫৬১১/০৫৬১২ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি ত্রি-সাপ্তাহিক স্পেশাল এক্সপ্রেস, ০২৩৪৩/০২৩৪৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দৈনিক স্পেশাল এক্সপ্রেস, ০৩১৪১/০৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ দৈনিক স্পেশাল এক্সপ্রেস এবং  ০৯৬০১/০৯৬০২ উদয়পুর-নিউ জলপাইগুড়ি-উদয়পুর সাপ্তাহিক স্পেশাল এক্সপ্রেস চলাচল করবে।

তিনি বলেন, এই উৎসব স্পেশালগুলির চলাচল শুরু হলে বর্তমান উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় হ্রাস হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর বক্তব্য, এই ট্রেনগুলিতে কোনও অসংরক্ষিত কামরা থাকবে না। যাত্রীদের অবশ্যই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে এবং স্টেশন ও ট্রেন উভয় স্থানেই কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি জানান, প্রবেশ ও যাত্রা করার সময়ে অবশ্য মুখের আবরণ পরিধান বাধ্যতামূলক। সাথে তিনি যোগ করেন, নিশ্চিত টিকিট সহ শুধুমাত্র লক্ষণহীন যাত্রীদেরই রেলওয়ে স্টেশনে এবং ট্রেনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। তাঁর কথায়, এই স্পেশাল ট্রেনগুলো চলাচলের তারিখ খুব শীঘ্রই জানাবে ভারতীয় রেলওয়ে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top