News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রীসহ দুই যুবক আটক
Image

নেশা সামগ্রীসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের সাফল্য৷ উদ্ধার করা হয় ড্রাগস ,মোবাইল ফোন৷ আটক করা হয় ২ যুবককে৷
এই সংবাদ দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, স্থানীয় বানর চৌমনীতে এক যুবক অর্থাৎ আদর্শ দেববর্মাকে এলাকার মানুষজন সন্দেহ মূলক ভাবে আটক করে৷ পরে ওই যুবকের কাছে ড্রাগসের কৌটা দেখতে পায় স্থানীয় মানুষ জন৷ তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে তেলিয়ামুড়া এসডিপিও বি. জগদীশ্বর রেড্ডি পুলিশ নিয়ে বানর চৌমনীতে গিয়ে আদর্শ দেববর্মাকে আটক করে৷ পুলিশ ধৃত যুবকের কাছে তল্লাশি চালিয়ে কয়েক কৌটা ড্রাগস সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে৷


পুলিশ আদর্শ দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে দিব্যেন্দু দেবনাথ নামে আরও এক যুবক এর সাথে জড়িত৷ পুলিশ এবং এসডিপিও কালবিলম্ব না করে দিব্যেন্দু দেবনাথের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে ৭০ কৌটা ড্রাগস, ৫০০ টি খালি কৌটা, একটি মোটর বাইক সহ দিব্যেন্দু দেবনাথকে আটক করে৷ পুলিশ ধৃত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top