News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুলে ঢুকে ছাত্রকে বিএসএফ জওয়ানের মারধর বক্সনগরে
Image

স্কুলে ঢুকে ছাত্রকে বিএসএফ জওয়ানের মারধর বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বক্সনগর এলাকার পুটিয়া হাই সুকলে ঢুকে এক ছাত্রকে ক্লাস রুমে ঢুকে বেধড়ক মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী র জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গেছে পুটিয়া হাই সুকলের ছাত্রছাত্রীরা ক্লাস রুমে বসে গল্প করছিল৷ হঠাৎ বিএসএফের জওয়ানরা সুকলে ঢুকে পাচারকারী সন্দেহে ওয়াস সময়ের ভিতর ছাত্রকে চপেটাঘাত করে৷ ঘটনায় মুহূর্তেই তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ছাত্র-ছাত্রীদের চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন সুকলে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা৷ তাদের অভিযোগ বিএসএফ জওয়ানরা পাচারকারীদের পাকড়াও করতে না পেরে নিরীহ মানুষ এমনকি সুকল পড়ুয়া ছাত্রদের ওপর হামলা শুরু করেছে৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে৷এ বিষয়ে স্থানীয় জনগণ বিএসএফের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top