News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল-রিয়ানের সৌজন্যে পাঁচ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদ হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস
Image

রাহুল-রিয়ানের সৌজন্যে পাঁচ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদ হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস

১১ অক্টোবর (হি. স.):  রাহুল তেওটিয়ার সঙ্গে জুটি বেঁধে রাজস্থান রয়্যালসকে জয়ের মুখ দেখালেন অসমের ছেলে রিয়ান পরাগ। ২৮ বলে তেওটিয়ার অপরাজিত ৪৫ রান এবং ২৬ বলে রিয়ানের অপরাজিত ৪২ রানের সৌজন্যে  পাঁচ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদ হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস।  


রবিবার দুবাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পিচ খুব একটা সহজ ছিল না। একেবারে খেটেখুটে রান করতে হচ্ছিল। পিচ কামড়ে পড়ে থাকেন ডেভিড ওয়ার্নার। তবে ওপেনিংয়ে তাঁর সঙ্গী জনি বেয়ারস্টো ১৯ বলে মাত্র ১৬ রান করে আউট হয়ে যান। পরে মণীশ পান্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওয়ার্নার। কিন্তু রানরেট খুব একটা বেশি ছিল না। সেই অবস্থায় ১৪.৪ ওভারে জোফ্রা আর্চারের বলে বোল্ড হন ওয়ার্নার। যে অজি তারকাকে পুরো অ্যাসেজে আর্চারের বিরুদ্ধে অসহায় লাগছিল। তবে রবিবার আর্চারকে সামলে ৩৮ বলে ৪৮ রান করেন তিনি। তাঁর আউট হওয়ার পর কেন উইলিয়ামসনের ১২ বলে ২২ রান এবং প্রিয়ম গর্গের আট বলে ১৫ রানের সৌজন্যে ২০ ওভারে চার উইকেটে ১৫৮ রান তোলে সানরাইজার্স। ৪৪ বলে ৫৪ রান করেন মণীশ। মূলত উইলিয়ামসন এবং প্রিয়মের জন্য ১৫০ রানের গণ্ডি টপকায় হায়দরাবাদ।


রান তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা চমক দেওয়ার চেষ্টা করে রাজস্থান। জস বাটলারের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় বেন স্টোককে। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। ছ’বলে মাত্র পাঁচ রান করে প্য়াভিলিযনে ফেরেন তিনি। আর সেই ধাক্কায় যেন রাজস্থানে কাঁপুনি ধরে যায়। ৪.১ ওভারে ২৬ রান তুলতে না তুলতেই প্যাভিলিয়নে ফেরেন স্টিভ স্মিথ ও বাটলার। সঞ্জু স্যামসন ও রবিন উথাপ্পা কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ১২ ওভারে রাজস্থানের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৭৮ রান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top