News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আইএএস আধিকারিকের মৃত্যু শোক রাাজ্য প্রশাসনে
Image

করোনায় আইএএস আধিকারিকের মৃত্যু শোক রাাজ্য প্রশাসনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনৈক আইএএস আধিকারিকের মৃত্যু হয়েছে৷ এমটি ক্যাডারের ২০১৫ ব্যাচের আইএএস আধিকারিক সুধাকর শিন্ডে (৩৫) শুক্রবার প্রয়াত হয়েছেন৷ তিনি ত্রিপুরার ট্রেজারি অধিকর্তা এবং অতিরিক্ত মুখ্যসচিব স্বাস্থ্য দফতরের ওএসডি-র দায়িত্বে ছিলেন৷ সম্প্রতি ছুটিতে তিনি মহারাষ্ট্রের বাড়িতে গিয়েছিলেন৷ সেখানেই করোনাষ আক্রান্ত হন এবং আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর অকালমৃত্যুতে ত্রিপুরা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে৷


অর্থ দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, সেপ্ঢেম্বরের অন্তিম সপ্তাহে সুধাকর শিন্ডে ছুটিতে বাড়ি গিয়েছিলেন৷ করোনা-প্রকোপের মধে এ মুহূর্তে বাড়ি যেতে তাঁকে বারণ করা হয়েছিল৷ কিন্তু প্রিয়জনদের ভীষণ অভাব অনুভব করছিলেন তিনি৷ তাই বাড়ি ছুটে যান৷ তাঁর চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷ ওই আধিকারিকের কথায়, বাড়ি যাওয়ার পর সুধাকর শিন্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হন৷ গতকাল তাঁর শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল৷ আজ তাঁর মৃত্যু হয়েছে৷


আধিকারিকটি বলেন, আইএএস আধিকারিক হয়েও ভীষণ অমায়িক ছিলেন সুধাকর শিন্ডে৷ সকলের সহযোগিতায় সর্বদা এগিয়ে আসতেন৷ সকলের সাথেই তাঁর খুবই হৃদ্যতার সম্পর্ক ছিল৷ তাঁর অকাল প্রয়াণ কিছুতেই বিশ্বাস করতে পারছি না৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক শোকবার্তায় বলেন, সুধাকর শিন্ডের মৃত্যু আমাদের রাজ্যের কাছে এক অপূরণীয় ক্ষতি৷ তার পরিবারের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷
এদিকে, মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও সুধাকর শিন্ডের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন৷ তাছাড়া সাংসদ প্রতীমা ভৌমিকও শোক প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top