News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীকে পুলিশের হয়রানি, নিন্দা বার অ্যাসোসিয়েশনের
Image

আইনজীবীকে পুলিশের হয়রানি, নিন্দা বার অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ আইনজীবী-কে পুলিশের হয়রানি-র ঘটনায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন৷ এ-বিষয়ে ডিজিপি-কে চিঠি দিয়ে প্রতিকার চাইবে সংগঠন৷ শুধু তাই নয়, সমগ্র বিষয় ত্রিপুরা হাইকোর্ট-র প্রধান বিচারপতির নজরে নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে৷


এ-বিষয়ে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী কৌশিক ইন্দু বলেন, অতীতে পুলিশের দ্বারা এমন ঘটনার সাক্ষী ছিল না ত্রিপুরা৷ কিন্তু, এখন পুলিশ আইন বহির্ভূতভাবে আইনজীবী-র বাড়িতে তল্লাশি চালাচ্ছে৷ তিনি বলেন, আইনজীবী ভাস্কর দেব-র বাড়িতে গতকাল তেলিয়ামুড়া পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়াই একপ্রকার বলপূর্বক তল্লাশি চালিয়েছে৷ ওই ঘটনায় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা জানাচ্ছে৷


তাঁর কথায়, ওই বিষয়টি-কে নিয়ে আজ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে সিদ্ধান্ত হয়েছে, সমগ্র বিষয় ডিজিপি-কে জানানো হবে৷ শুধু তাই নয়, ওই ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে৷ সাথে তিনি যোগ করেন, আগামীদিনে কখনোই এমন হবে না, পুলিশের তা আশ্বস্থ করতে হবে৷ তিনি জানান, আইনজীবী-কে পুলিশের হয়রানির বিষয়টি ত্রিপুরা হাইকোর্ট-র প্রধান বিচারপতি-কে অবগত করা হবে৷ তাকে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবে এসোসিয়েশন৷ তিনি বলেন, আজকের বৈঠকে আরো সিদ্ধান্ত হয়েছে, আইনজীবী-কে হয়রানির বিষয়টি বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং বার কাউন্সিল অফ ত্রিপুরা-কেও জানানো হবে৷ এদিন তিনি বলেন, আমরা প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের সময় চেয়েছি৷ তাঁর কাছে সমস্ত ঘটনা তুলে ধরা হবে এবং ব্যবস্থা নেওয়ার আর্জি জানাব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top