News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে নতুন ২৬০ জন করোনায় সংক্ৰমিত, সংক্রমিত এক শিশুর মৃত্যু
Image

অরুণাচল প্রদেশে নতুন ২৬০ জন করোনায় সংক্ৰমিত, সংক্রমিত এক শিশুর মৃত্যু

ইটানগর, ৮ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশে নতুন করে ২৬০ জনের দেহে করোনা-র সংক্ৰমণ মিলেছে। এঁদের নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,২৬৭-এ। এদিকে চার বছরের এক শিশুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এর সাথে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১।

করোনায় আক্রান্ত নতুনদের মধ্যে দুজন নিরাপত্তা কর্মী রয়েছেন। অন্যদিকে, ইটানগরের নিকটবর্তী চিম্পুতে কোভিড-১৯ হাসপাতালে চার বছরের এক শিশু সেরিব্রাল প্যালসি রোগ, সাথে খিঁচুনি ব্যাধি এবং খাবার খেতে অসুবিধায় অ্যানিমিয়া তথা রক্তাল্পতা রোগ নিয়ে ভরতি হয়েছিল। ওই সমস্ত জটিল শারীরিক সমস্যার মধ্যে কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

রাজ্যের ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় নতুন করে ৮০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাছাড়া, পাপুমপারেতে ৬৫ জন, পূর্ব সিয়াঙে ২৪ জন, পশ্চিম সিয়াঙে ২১ জন, তিরাপে ১৪ জন, চাংলাঙে ১০ জন এবং লোয়ার দিবাং ভ্যালি ও দিবাং ভ্যালি জেলায় ৭ জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, কুরুংকুমেয়ে ৬ জন, আপার সুবনশিরি এবং নামচাইয়ে ৫ জন করে, আপার সিয়াঙে ৪ জন, পশ্চিম কামেঙে ৩ জন, লোয়ার সুবনশিরি, লোয়ার সিয়াং এবং লেপা রাডায় দুই জন করে এবং তাওয়াং, লোহিত ও সিয়াং জেলায় ১ জন করে করোনায় আক্রান্তের হদিশ মিলেছে। স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিকের কথায়, আইআর ব্যাটালিয়ানের দুই আধিকারিক এবং বর্ডার রোড অর্গানাইজেশনের ৭ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

নতুন করে অরুণাচল প্রদেশে করোনায় আক্রান্ত ৪৩৪ জন সুস্থ হয়েছেন। তাতে ৮,৩৯৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ফলে, সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৪.৫১ শতাংশে। বর্তমানে রাজ্যে ২,৮৫০ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। এখন পর্যন্ত ২ লক্ষ ৬৫ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top