News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন কোভিড হাসপাতাল, সূচনা ৩১ শে, উদ্যোগ নতুন অক্সিজেন প্ল্যানিং সেন্টারের
Image

নতুন কোভিড হাসপাতাল, সূচনা ৩১ শে, উদ্যোগ নতুন অক্সিজেন প্ল্যানিং সেন্টারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ করোনা-র প্রকোপে মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জিবি হাসপাতালের জয়ন্তী ওয়ার্ডে কোভিড ডেডিকেটেড হাসপাতাল শুরু হচ্ছে৷ আগামী ৩১ অক্টোবর ওই হাসপাতালের সূচনা হবে৷ পাশাপাশি, নতুন অক্সিজেন প্ল্যানিং সেন্টার গড়ে তোলা হবে৷ বুধবার এ-কথা জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


এদিন তিনি বলেন, জিবি হাসপাতালে করোনা চিকিৎসায় পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে৷ চিকিৎসক, নার্স, প্যারা মেডিক্যাল কর্মী, এমন-কি সুলভ কর্মীরাও যথেষ্ট দায়িত্ব নিয়ে দারুণ কাজ করছেন৷ তিনি জানান, জিবি-তে অক্সিজেনের এখন কোনও সমস্যা নেই৷ তাঁর দাবি, প্রতিদিন ১১৭টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হচ্ছে৷ সে তুলনায় ৩৭০টি অক্সিয়জেন সিলিন্ডার মজুত রয়েছে৷ তাছাড়া, অক্সিজেন কন্সেন্েন্টটর পর্যাপ্ত হারে মজুত রাখা হয়েছে৷


প্রতিমা ভৌমিক বলেন, জিবি হাসপাতালের জয়ন্তী ওয়ার্ডকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হচ্ছে৷ সমস্ত কাজ সমাপ্ত হওয়ার অপেক্ষায়৷ তাঁর দাবি, আগামী ৩১ অক্টোবর ওই কোভিড হাসপাতাল রোগীদের পরিষেবায় উন্মুক্ত করা হবে৷ এদিন তিনি জানান, জিবি হাসপাতালে অক্সিজেন প্ল্যানিং সেন্টার নতুন করে তৈরি করা হবে৷ তিনি ক্ষোভের সুরে বলেন, পূর্বতন সরকারের অবৈজ্ঞানিক কাজের খেসারত এখন রাজ্যবাসীকে দিতে হচ্ছে৷ তাঁর দাবি, পরিকল্পিতভাবে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হলে ত্রিপুরাবাসী আজ সমস্যার মুখোমুখি হতেন না৷ তবে, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হচ্ছে, জোর গলায় বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top