News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে ধর্ষণের পর হত্যা বাইখোরায়, খোয়াইয়ে নাবালিকা ধর্ষিতা, গ্রেপ্তার দুই
Image

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা বাইখোরায়, খোয়াইয়ে নাবালিকা ধর্ষিতা, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/খোয়াই, ৬ অক্টোবর৷৷ ধর্ষণ ও খুনের অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে বাইখোড়া থানার পুলিশ৷ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী এডিসি ভিলেজের রবিধন পাড়ার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরার সহধর্মীনি থৈয়াক্রো মগ ( ৩২ ) এর মৃত দেহ দেখতেপায় এলাকাবাসী৷ জানাযায় থৈয়াক্রো মগ জ্বালনীরজন্য লাকড়ী সংগ্রহ করতে সকালে বাড়ী থেকে বেরহয়েছে৷


কিন্তু রাত্র হবার পর ঘরে না পৌঁছানোতে ধনঞ্জয় ত্রিপুরার পরিবারের লোকজন থৈয়াক্রো মগ কে খোঁজাখুজি শুরু করেদেয়৷ পরবর্তী সময় ঐ এলাকার গভীর জঙ্গলে লেচু বাগানের মধ্যে থৈয়াক্রো মগ এর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ৷ পরবর্তী সময় মৃতার পরিবারের পক্ষথেকে হত্যা ও ধর্ষনের অভিযোগ এনে বাইখোড়া থানায় একটি মামলা দায়ের করাহয়৷ মামলা দায়ের করা কিছুসময়ের মধ্যে অভিযুক্ত আসামী হেরন্ত ত্রিপুরা ( ২২ ) কে আটক করলো বাইখোড়া থানার পুলিশ৷ জানাযায় গত রাত্র আনুমানিক ২ ঘটিকায় অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করাহয়৷


হেরন্ত ত্রিপুরার বাড়ী ধনঞ্জয় ত্রিপুরার বাড়ীর পাশে৷ জানাযায় অভিযুক্ত হেরন্ত ত্রিপুরা বিগত দিনেও থৈয়াক্রো মগ কে নানানভাবে হেনস্তার চেষ্টা করতো৷ কিন্তু গতকালকে ধর্ষন করে হত্যাকরে গভীর জঙ্গলে মৃতদেহ রেখে আসে হেরন্ত ত্রিপুরা৷ এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানান মৃতার স্বামী ও বাইখোড়া থানার ওসি রাজীব সাহা৷ অপরদিকে উত্তর হিচাছড়া পঞ্চায়েতের চেয়ারম্যান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আসামীর শাস্তি প্রদানেরজন্য বিশেষ আহববান জানান৷ অভিযুক্ত আসামীকেআজ বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে প্রেরন করাহবে৷ অপরদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহবে৷ জানাযায় মৃত থৈয়াক্রো মগ এর দুই ছেলে ও ছোট একটি কন্যা সন্তান রয়েছে৷ যারমধ্যে বড় ছেলে ক্লাস ৬ , ছোট ছেলে ক্লাস ২ তে পাঠরত৷ অপর দিকে ছোট কন্যা সন্তানটির বয়স এক বছর হবে বলে জানাযায়৷


খোয়াই মহাকুমার চম্পাহাওয়ার থানা এলাকা থেকে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ দ্রুত দর্শনকারী নাম বাদল সরকার৷ঘটনার বিবরণে জানা গেছে প্রায় এক মাস আগে তাদের নিকট আত্মীয় ৬ বছরের শিশু তার ঘরে গেলে সে তাকে ধর্ষণ করে৷ ধর্ষিতা শিশুকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ দীর্ঘ ৩ জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অসুস্থ হয়ে সে বাড়িতে ফিরেছে৷
ঘটনাটি প্রথমে তার পরিবারের লোকজ রা বুঝতে পারেননি৷ শেষ পর্যন্ত শিশুটি তার মাকে ঘটনাটি জানায়৷শিশুটি জানিয়েছে বাদল সরকার নামে তাদের নিকট আত্মীয় তাকে ধর্ষণ করে ঘটনা কাউকে না জানানোর জন্য বলে৷ ঘটনাটি কাউকে জানালে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল৷ সে কারণেই ভয়েসে ঘটনায় কাউকে জানানোর সাহস পায়নি বলে জানিয়েছে৷ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হওয়ার পর পরিবারের তরফ থেকে বাদল সরকারের নামে মামলা দায়ের করা হয়৷ পুলিশ পকসো আইনে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যে অভিযুক্ত বাদল সরকার কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top