News Flash

  • Home
  • Uncategorized
  • নমুনা পরীক্ষা কীভাবে বাড়ানো যায়, সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের
Image

নমুনা পরীক্ষা কীভাবে বাড়ানো যায়, সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ত্রিপুরায় সম্প্রতি কোভিড-১৯ নমুনা পরীক্ষা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে৷ ফলে, আক্রান্তের সংখ্যাও কমেছে৷ তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এমনটা ভাবা ভুল হবে৷ এ-ভাবে মানুষের মধ্যে ভুল বার্তা ছড়াবে৷ আজ মঙ্গলবার কোভিড-১৯ নিয়ে সুয়োমোটো মামলায় ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এই মন্তব্য করেছেন৷ পাশাপাশি নমুনা পরীক্ষা কীভাবে বাড়ানো যায়, তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন৷ শুধু তা-ই নয়, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে আরও কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ত্রিপুরা সরকারকে জানাতে বলেছেন৷ এই মামলায় পরবর্তী শুনানির দিন ১৩ অক্টোবর ধার্য করেছে ত্রিপুরা হাইকোর্ট৷


ত্রিপুরায় করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ আদালত সুয়োমোটো মামলা নিয়েছে৷ গত ১১ সেপ্ঢেম্বর ওই মামলা নথিভুক্ত হয়েছিল৷ এর পর ১৮ সেপ্ঢেম্বর, ২৮ সেপ্ঢেম্বর, ৫ অক্টোবর এবং আজ ৬ অক্টোবর ওই মামলার শুনানি হয়েছে৷ করোনা পরিস্থিতি নিয়ে দিল্লির বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপরই উচ্চ আদালত বিশেষ জোর দিয়েছে৷ ইতিমধ্যে ত্রিপুরা সরকার ওই রিপোর্টের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা উচ্চ আদালতে জানিয়েছে৷ তার পরও হাইকোর্ট আরও কিছু প্রশ্ণের জবাব চেয়েছে৷ ত্রিপুরা সরকার সেই সমস্ত প্রশ্ণের জবাব দেওয়ার পর আজ নতুন করে আরও কিছু বিষয়ে ত্রিপুরা সরকারের স্পষ্টীকরণ চেয়েছে উচ্চ আদালত৷


আজ প্রধান বিচারপতি ত্রিপুরায় করোনা-র নমুনা পরীক্ষা নিয়ে সওয়াল করেছেন৷ তার জবাবে অ্যাডভোকেট জেনারেল যুক্তি দিয়ে বোঝাতে ব্যর্থ হয়েছেন৷ সম্প্রতি নমুনা পরীক্ষায় নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে৷ স্বাভাবিক ভাবেই আক্রান্তের সংখ্যাও কমেছে৷ প্রধান বিচারপতি আকিল কুরেশি জানতে চেয়েছেন, নমুনা পরীক্ষায় নিম্নমুখী প্রবণতা কেন হয়েছে৷ কারণ, বিমানবন্দর, রেল স্টেশন এবং চোরাইবাড়ি গেটে প্রত্যাহৃত পরীক্ষা অন্যত্র করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, ওই সমস্ত স্থানে গড় আক্রান্তের সংখ্যা এক শতাংশে নেমে এসেছে৷ তাই ত্রিপুরা সরকার সেখানে ১০০ শতাংশ পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে৷ তাছাড়া অন্যত্র সেই পরীক্ষা করার মতো সুযোগ পাওয়া যাচ্ছে না৷ সে-বিষয়ে মুখ্যসচিব গতকাল বৈঠক করেছেন৷

প্রধান বিচারপতি বলেন, করোনা-র নমুনা পরীক্ষা কমিয়ে আক্রান্তের সংখ্যা কমে গেছে এমনটা ভাবা ভুল হবে৷ তাতে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে৷ মানুষ নিরাপত্তা নিয়ে ভুল ধারণা নিয়ে রাখবে৷ তাঁর সাফ কথা, এমনভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে মনে করা ঠিক হবে না৷ তা হলে সেটা গুরুতর অন্যায় হবে৷ তিনি নির্দেশ দেন, যে স্থানে করোনা-র নমুনা পরীক্ষা প্রত্যাহৃত হয়েছে, তা অন্যত্র করার ব্যবস্থা হোক৷
এ-সমস্ত বিষয়ে ত্রিপুরা সরকারকে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ পাশাপাশি কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের রিপোর্টের কার্যকরী পদক্ষেপ সবিস্তারে জানাতে বলেছে প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top