News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশিত জয়েন্টের ফল, সফল প্রার্থীদের মধ্যে ১৫.৫২ শতাংশ মহিলা
Image

প্রকাশিত জয়েন্টের ফল, সফল প্রার্থীদের মধ্যে ১৫.৫২ শতাংশ মহিলা

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্সড ২০২০-এর ফলাফল। প্রথম স্থান অর্জন করেছেন মহারাষ্ট্রের পুণের ছাত্র চিরাগ ফ্যালর। সকল সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন কনিষ্কা মিত্তাল, যিনি মোটের ওপর সতেরোতম স্থান পেয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে গাঙ্গুলা ভুবন রেড্ডি এবং বৈভব রাজ। উল্লেখের বিষয় হল,  সফল প্রার্থীদের মধ্যে ১৫.৫২ শতাংশ মহিলা।


সোমবার সকাল ১০.২০ মিনিট নাগাদ ফলাফল প্রকাশিত হয়েছে। আইআইটি দিল্লি ছিল এই পরীক্ষার সংগঠক। ২৭ সেপ্টেম্বর প্রায় দেড় লাখ পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিলেন। এদিন আইআইটি দিল্লি সর্বভারতীয় র‌্যাঙ্কিং ও স্কোরকার্ড প্রকাশ করেছে। মোট ২২২টি শহরে ১০০১ সেন্টারে পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৩, ২০৪ ক্যান্ডিডেট। এর মধ্যে মাত্র ৬৭০৭ মহিলা। ৩৯৬ মার্কসে ৩৫২ পেয়ে সামগ্রিকভাবে প্রথম হয়েছেন চিরাগ ফ্যালর। মহিলাদের মধ্যে প্রথম কনিষ্কা পেয়েছেন ৩১৫। সফল পরীক্ষার্থীদের মধ্যে ১৭২৮৩ জন জেনারেল ক্যাটেগরির। ৯১৯৫ জন ওবিসি। ৭৮৫২ জন তফসিলি জাতি ও ২৮৫২ জন তফসিলি উপজাতির। আর্থিক ভাবে দুর্বল ৫০৮৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top