News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৬-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ১,০২,৬৮৫ : স্বাস্থ্যমন্ত্রক
Image

৬৬-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ১,০২,৬৮৫ : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৬৬ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৬,২৩,৮১৬-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৯০৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪,৪৪২ জন। স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও, মোট আক্রান্তের ৮৪.৩৪ শতাংশ করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০২,৬৮৫ জন এবং মোট সংক্রমিত ৬৬,২৩,৮১৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫৫,৮৬,৭০৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৩৪ হাজার ৪২৭।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১,০২,৬৮৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৯৮১ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৮ জন, অসমে ৭৪৯ জন, বিহারে ৯১৫ জনের, চন্ডীগড়ে ১৭৪ জন, ছত্তিশগড়ে ১,০৪৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৫১০ জনের, গোয়া ৪৬৫ জন, গুজরাটে ৩,৪৯৬ জনের, হরিয়ানায় ১,৪৭০ জনের, হিমাচল প্রদেশে ২১৭ জনের, জম্মু-কাশ্মীরে ১,২৪২, জনের, ঝাড়খণ্ডে ৭৪৩ জনের, কর্ণাটকে ৯,২৮৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮৩৬ জন, লাদাখে ৬১ জন, মধ্যপ্রদেশে ২,৪৩৪ জন, মহারাষ্ট্রে ৩৮,০৮৪ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৭৪ জন, মেঘালয়ে ৫৪ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৯০৭ জনের, পুদুচেরিতে ৫৩৯ জন, পঞ্জাবে ৩,৬০৩ জন, রাজস্থানে ১,৫৪৫ জনের, সিকিমে ৪৫ জন, তামিলনাড়ুতে ৯,৭৮৪ জন, তেলেঙ্গানায় ১,১৭১ জন, ত্রিপুরায় ২৯৯ জন, উত্তরাখণ্ডে ৬৫২ জন, উত্তর প্রদেশে ৬,০২৯ জন এবং পশ্চিমবঙ্গে ৫,১৯৪ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৫ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮৪.৩৪ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৪.১১ শতাংশ রোগী।

ভারতে ৮ কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৪.৩৪ শতাংশ

দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৮ কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষা। তবে, ভারতে ফের অনেকটাই নিম্নমুখী দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৯.৮৯ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ অক্টোবর (রবিবার সারা দিনে) ভারতে ৯,৮৯,৮৬০টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ৭,৯৯,৮২,৩৯৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা ক্রমশই বাড়ছে। একইসঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে মোট আক্রান্তের (৬৬,২৩,৮১৬) ৮৪.৩৪ শতাংশ করোনা-রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৯,৩৪,৪২৭। তবে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই অস্বস্তি বাড়াচ্ছে, ভারতে মৃত্যুর সংখ্যা ১,০২,৬৮৫-তে পৌঁছেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top