News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে : সঞ্জয় রাউত
Image

মহারাষ্ট্র সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে : সঞ্জয় রাউত

মুম্বই, ৫ অক্টোবর (হি.স.): অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-তদন্তে খুনের সম্ভাবনাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সস (এইমস)। এইমস-এর চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে একটি দল সুশান্তের পোস্টমর্টেম এবং ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করার পর মৃত্যুর কারণ হিসাবে আত্মহত্যাকেই চিহ্নিত করেছে। এইমস-এর এই রিপোর্টের প্রেক্ষিতে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানালেন, ‘শুরু থেকেই, এই মামলায় মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চলছে।’


সোমবার সঞ্জয় রাউতকে এইমস-এর ওই রিপোর্ট সম্পর্কে প্রশ্ন করা হয়, উত্তরে তিনি জানান, সুশান্ত সিং রাজপূত মৃত্যু মামলায় এইমস ফরেনসিক মেডিক্যাল বোর্ডের প্রধান তো চিকিৎসক সুধীর গুপ্তই, তাঁর রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। রাজনীতি অথবা শিবসেনার সঙ্গে তাঁর কোনও নেই। সঞ্জয় রাউত আরও জানান, ‘শুরু থেকেই, এই মামলায় মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চলছে। এখন যদি সিবিআই তদন্তকেও বিশ্বাস করা না হয়, তাহলে আমরা বাকরুদ্ধ।’ উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর এইমস অভিনেতার ভিসেরা রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-কে জমা দেয়। বিভিন্ন তথ্যপ্রমাণ আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে বলে জানা যাচ্ছে। এর আগে কুপার হাসপাতালও খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top