News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক, দাবি বিএসপির
Image

সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক, দাবি বিএসপির

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ডে উত্তাল গোটা দেশের রাজনৈতিক মহল। নিগৃহীতার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বডরা এবং রাহুল গান্ধী। শনিবার রাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু এতেও সন্তুষ্ট নয় উত্তরপ্রদেশের অন্যতম বিরোধীদল বিএসপি। রবিবার সকালে বিএসপির সর্বভারতীয় মুখপাত্র সুধীন্দ্র ভাদরিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক।সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।কিন্তু তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই তদন্তের কথা বলেছিলেন।

নিগৃহীতার পরিবার, সাধারণ মানুষ এবং সমাজের জন্য এই তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে করা দরকার। আর তা করতে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধান থাকাটা বাঞ্ছনীয়।হাথরাস গণধর্ষণকাণ্ডে দেশবাসী রেগে রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তাদের পুঞ্জীভূত ক্ষোভ উগরে উঠছে।অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই ধর্ষণ কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী সিবিআই এর কাছে এই মামলা তুলে দিয়েছেন। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top