News Flash

  • Home
  • Uncategorized
  • দশ দফা দাবীতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের
Image

দশ দফা দাবীতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গত ৬ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়ে দেখা করতে সময় চাওয়া হয়েছিল৷ সেই মোতাবেক শনিবার সাড়া পেয়ে মুখ্যমন্ত্রীর সাথে প্রদেশে কংগ্রেসের একটা প্রতিনিধিদল মহাকরণে দেখা করেন৷


মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয় ১০ দফা দাবি৷এর মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবার মান উন্নতি করা, চিটফান্ডের খপ্পরে পড়ে যারা টাকা খোকয়েছে, তাদের টাকার ফেরানো ব্যবস্থা করা এবং চিটফান্ডের বিষয়টির সিবিআই তদন্ত দেওয়া, এ ডি সি নির্বাচন অতিসত্বর করা, শীর্ষ আদালতের রায় অনুযায়ী ১০,৩২৩ চাকরিতে শিক্ষকদের স্থায়ী সমাধান করা এবং সেকেরকোট, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কমলপুর এবং মোহনপুরে কংগ্রেসের তিনটি অফিস বিজেপি কর্মীরা জবর দখল করেছে৷

এই অফিসগুলি বিজেপি কর্মীদের কাছ থেকে মুক্তি করার দাবি জানানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন চিটফান্ড এ বিষয়টি সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা হবে৷ হাসপাতালে বেহাল অবস্থাগুলি সম্পর্কে অবহিত হয়েছেন৷ এবং বিশেষ করে এ ডি সি নির্বাচনের বিষয়টি সহমত পোষণ করে মুখ্যমন্ত্রী জানান বিহারের নির্বাচনকে কিভাবে করা হয় সেটা অনুসরণ করে রাজ্য এ ডি সি নির্বাচন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷


মহাকরণে মুখ্যমন্ত্রী সাথে প্রদেশ কংগ্রেসের বৈঠকের পরে এমনটাই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ এদিন প্রতিনিধিদলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক রাজেশ দেববর্মা, প্রদেশ কংগ্রেসের আহবায়ক হরেকৃষ্ণ ভৌমিক প্রমূখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top