News Flash

  • Home
  • Uncategorized
  • সদ্যোজাত শিশু উদ্ধার মধুপুরের রাবার বাগানে
Image

সদ্যোজাত শিশু উদ্ধার মধুপুরের রাবার বাগানে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ অক্টোবর৷৷ বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকায় এক দিনের সদ্যোজাত শিশু উদ্ধার হয়েছে৷ শিশুটিকে মধুপুরের একটি রাবার বাগানে ফেলে দিয়ে গিয়েছিল৷


রাবার বাগানের এক শ্রমিক শুক্রবার সকালে কাজ করতে গেলে শিশুর কান্না শুনতে পায়৷ তাতে কৌতুহল বাড়তে থাকে ওই শ্রমিকের মনে৷ এগিয়ে গিয়ে সে লক্ষ্য করে একটি সদ্যোজাত ফুটফুটে শিশু কান্না করছে৷ সঙ্গে সঙ্গে পরম স্নেহে ওই শ্রমিক শিশুটিকে উদ্ধার করে রাস্তায় নিয়ে যায়৷ খবর পেয়ে ছুটে আসেন এলাকার অন্যান্য লোকজনরাও৷ খবর পাঠানো হয় মধুপুর থানায়৷

খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে শিশুটি হাসপাতালে নার্সদের পরম স্নেহে সুস্থ হয়েছে৷ এখন প্রশ্ণ হল কোন সভ্য সমাজের জন্মদাত্রী ফুটফুটে শিশুটিকে রাবার বাগানে ফেলে দিয়ে গেছে৷ আশঙ্কা করা হচ্ছে লোকলজ্জার ভয়ে শিশুটিকে নির্মম ভাবে জঙ্গলে ফেলে দিয়ে গেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top