News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাস নিয়ে তপ্ত জাতীয় রাজনীতি, তৃণমূলকেও আটকাল যোগী পুলিশ
Image

হাথরাস নিয়ে তপ্ত জাতীয় রাজনীতি, তৃণমূলকেও আটকাল যোগী পুলিশ

লখনউ, ২ অক্টোবর (হি.স.): হাথরাস ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতি। কংগ্রেসের পর এবার হাথরাস যাওয়ার পথে তৃণমূলকেও আটকে দিল পুলিশ। হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এদিন যাচ্ছিল তৃণমূলের প্রতিনিধি দল, কিন্তু হাথরাস সীমাতেই তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেয় উত্তর প্রদেশ পুলিশ। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কাকলি ঘোষ দস্তিদার জানান, ‘তাঁকে (ডেরেক) ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, সম্ভবত আহত হয়েছেন। তাঁরা কীভাবে এমনটা করতে পারেন?’


এদিন হাথরাসে নির্যাতিতার গ্রামে যাওয়ার চেষ্টা করে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ডেরেক ছাড়াও ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতা ঠাকুর  (প্রাক্তন সাংসদ)।’ কিন্তু তাঁদের গ্রামে ঢোকার ১ কিলোমিটার আগেই তাঁদের আটকে দিয়েছে পুলিশ। মমতা ঠাকুর জানিয়েছেন, ‘নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম আমরা। কিন্তু, পুলিশ আমাদের অনুমতি দেয়নি। আমাদের সাংসদ প্রতিমা মণ্ডলের উপর লাঠিচার্জ করা হয়েছে, মহিলা পুলিশরা ব্লাউজ ধরেও টেনেছে। প্রতিমা মণ্ডল পড়ে যান। এটা অত্যন্ত লজ্জাজনক।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top