News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে অর্থ প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী
Image

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে অর্থ প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে অর্থ প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ কারণ, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজ্যের প্রাপ্তির প্রবণতায় ২২০০ কোটি টাকা ঘাটতি হবে বলে প্রধানমন্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই এ-বিষয়ে ত্রিপুরার স্বার্থ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রের সাথে আলোচনা করার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লি সফরে গিয়েছিলেন৷ সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক করেছেন৷ বৈঠকে ইতিবাচক সাড়া মিলেছে বলে ইতিমধ্যেই একাধিক টুইট বার্তায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের নির্যাস তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য বিশেষ আর্থিক সহায়তা চেয়েছেন৷ পাশাপাশি রবার উৎপাদনে ধোয়ার ঘর তৈরিতে সৌরশক্তি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি৷


শিক্ষামন্ত্রীর কথায় প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে ত্রিপুরা ৬,০০০ কোটি টাকা পাবে৷ কিন্তু অর্থ বরাদ্দের প্রবণতায় মনে হচ্ছে ২,২০০ কোটি টাকার ঘাটতি থাকবে৷ তাই এ-বিষয়ে ত্রিপুরার স্বার্থ দেখার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাছাড়া চলমান প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য ১,০০০ কোটি টাকার প্রয়োজন রয়েছে৷ তার মধ্যে ৩৫০ কোটি টাকা প্রাপ্তি হয়েছে৷ বাকি ৬৫০ কোটি ত্রিপুরার জন্য বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী, জানালেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top