News Flash

  • Home
  • Uncategorized
  • আরএলএসপি-কে নিয়ে বিহার নির্বাচনে লড়বে বিএসপি, ঘোষণা মায়াবতীর
Image

আরএলএসপি-কে নিয়ে বিহার নির্বাচনে লড়বে বিএসপি, ঘোষণা মায়াবতীর

লখনউ, ২৯ সেপ্টেম্বর (হি. স.): রাষ্ট্রীয় লোক সমতা পার্টির (আরএলএসপি) সঙ্গে জোট করে বিহার বিধানসভা নির্বাচনে লড়বে মায়াবতীর দল বিএসপি। এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে আরএলএসপি সুপ্রিমো উপেন্দ্র কুশওয়াহা।


মঙ্গলবার বিএসপি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আরএলএসপি সঙ্গে জোর করে নির্বাচন লড়বে বিএসপি। এই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন উপেন্দ্র কুশওয়াহা। রাজ্যে ক্ষমতায় এলে শোষিত-বঞ্চিত শ্রেণির জন্য কাজ করে যাবে এই সরকার। দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু এবং উচ্চবর্ণের দরিদ্র পরিবারের জন্য এই জোট লড়াই করবে। সার্বিক উন্নয়নের জন্য বিহারে পরিবর্তন একান্ত প্রয়োজন। বন্যাসহ অন্যান্য সমস্যাও দূর করা হবে ক্ষমতায় এলে। যদিও মায়াবতী স্পষ্ট করে দিয়েছেন যে বিহার বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে তিনি যেতে পারবেন না। পাশাপাশি উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কোন জোটে না গিয়ে একাই লড়বে বিএসপি বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top