News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের অচলাবস্থা নিয়ে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব কপিল সিব্বল
Image

সংসদের অচলাবস্থা নিয়ে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব কপিল সিব্বল

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি. স.): কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে বিবাদ অব্যাহত। উত্তর ভারতের একাধিক রাজ্য বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশের একাংশে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা তুলতে কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। নতুন আইনকে কৃষি বিরোধী আখ্যা দিয়ে কংগ্রেস দেশজুড়ে আন্দোলন সংগঠিত করছে। এমনকি সামাজিক মাধ্যমেও তাদের বিরোধ অব্যাহত। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরার মতন নেতা-নেত্রীরা কেন্দ্রের বিরোধিতায় মুখর। এবার সেই তালিকায় যোগ দিলেন বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সম্প্রতি দাবি করেছিলেন যে সংসদের ভেতরে সরকারের সাথে লড়াই করতে চায় বিরোধীরা। অর্থমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছেন সিব্বল।


মঙ্গলবার নিজের টুইট বার্তায় কপিল সিব্বল লিখেছেন, সংসদের মধ্যে বিরোধীদের কোন প্রশ্নের জবাব দেন না প্রধানমন্ত্রী।বিরোধীদের কোন কথা এবং দাবি শোনা হয় না। বিরোধী সাংসদরা যে বিষয় আলোচনা করতে চায়। সেই বিষয়গুলিতে আলোচনা করতে দেওয়া হয় না। বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করার জন্য মাইক বন্ধ করে দেওয়া হয়। এমনকি চিনা আগ্রাসন নিয়ে সংসদে কোনো আলোচনা করতে দেওয়া হয়নি। কোন বিষয়ে বিরুদ্ধ মত পোষণ করাকেও ব্যক্ত করতে দেওয়া হয়নি। সংসদের ভেতর সবার অধিকার সমান। কিন্তু সেখানে রাজতন্ত্র চলছে।


উল্লেখ করা যেতে পারে গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, শক্তিশালী কৃষকরাই পারে দেশকে আত্মনির্ভরশীল করে তুলতে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে ন্যূনতম সহায়ক মূল্য বিলুপ্ত করা হবে না।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top