News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে নবনিযুক্ত মন্ত্রীদের দফতর বণ্টন
Image

মণিপুরে নবনিযুক্ত মন্ত্রীদের দফতর বণ্টন

ইমফল, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : মন্ত্রিসভায় রদবদলের পর মণিপুরে নবনিষুক্ত পাঁচ মন্ত্রীর মধ্যে আজ সোমবার দফতর বণ্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের প্রস্তাবে রাজ্যপাল নাজমা হেপতুল্লা নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের জন্য নির্দেশিকা জারি করেছিলেন।

লামশাং বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সোরোখাইবাম রাজেন সিংকে শিক্ষা, মৎস্য এবং সিএডিএ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। তেমনি আইশকুল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক থোকচাম সত্যব্রতকে উপভোক্তা বিষয়ক, খাদ্য, গণ সরবরাহ, আইন ও সংসদ বিষয়ক এবং শ্রম দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। থানলন বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভুঙ্গ্যাগিং ভল্টে জনজাতি কল্যাণ, পরিবহণ এবং জিএডি দফতরের দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, কংগ্রেস-ত্যাগী ওখরাম হেনরি সিং পুর প্রশাসন, আবাসন, নগরোন্নয়ন, সমাজকল্যাণ, সমবায় দফতর এবং ওইনাম লুখোই সিংকে দেওয়া হয়েছে কৃষি, পশু চিকিৎসা ও পশু পালন এবং পর্যটন দফতরের দায়িত্ব।

প্রসঙ্গত, কংগ্রেস দল থেকে বেরিয়ে বিজেপি-তে যোগ দিয়ে দুই দলত্যাগী বিধায়ক মন্ত্রিত্ব আদায় করতে সক্ষম হয়েছেন। কংগ্রেসের পাঁচ বিধায়ক দলত্যাগ করে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংহের ভাতিজা হেনরি সিংহও রয়েছেন। তিনিও রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top