News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথ থেকে সামাজিক মাধ্যম সর্বত্র কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস
Image

রাজপথ থেকে সামাজিক মাধ্যম সর্বত্র কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি. স.): কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নতুন আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকেরা বিক্ষোভ প্রদর্শন করছে। এই বিক্ষোভের ব্যাপ্তি সবথেকে বেশি উত্তর ভারতের দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানা এবং উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিম দিকের কয়েকটি জেলাগুলিতে। কৃষকদের এই বিক্ষোভ থেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতারা কৃষকদের হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। কৃষকদের এই বিক্ষোভে সামিল হয়ে কংগ্রেস সোমবার দিল্লির রাজপথে আস্ত একটা ট্রাক্টর আগুনে পুড়িয়ে দিয়েছে।


রাস্তায় নামার পাশাপাশি সামাজিক মাধ্যমে নতুন কৃষি আইনের বিপক্ষে সোচ্চার হয়ে প্রচার চালাচ্ছে কংগ্রেস। সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ কিষান মজদুর ন্যায় মার্চ দিয়ে এই নতুন আইনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে কংগ্রেস।


শতাব্দী প্রাচীন এই দলটির তরফ থেকে জানানো হয়েছে যে এই কালা আইন দিয়ে দেশের কৃষকদের ওপর প্রহার করা হচ্ছে। কৃষি বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে কৃষকদের প্রতারিত করেছে বিজেপি। কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, জনতা বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে এককাট্টা গোটা ভারত। বিক্ষোভরত কৃষকদের গ্রেফতার করার জন্য কেন্দ্রীয় সরকারকে স্বৈরাচারী হিসেবে আখ্যা দিয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশের যোগী সরকার এবং হরিয়ানার খট্টর সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের অধিকার খর্ব করে সংবিধান বিরোধী কাজ করছে।


কংগ্রেস নেতা সুনীল জাখর জানিয়েছেন, এই কালা আইনের জন্য কৃষকদের আত্মহত্যা বাড়বে। কৃষকরা যাতে ঠিকা শ্রমিকে পরিণত না হয় তা রোখা দরকার। কৃষকদেরকে কৃষিকাজ করতে দেওয়া হোক। ফসল ক্রয় করা থেকে শুরু করে ফসলের দাম নির্ধারণ করার দায়িত্ব সরকারের। মান্ডি গুলিকে বন্ধ করে বিজেপি সরকার সাহুকারদের বাড়বাড়ন্ত বৃদ্ধি করার চেষ্টা করছে।
হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভানেত্রী কুমারী শৈলজা জানিয়েছেন, কৃষি কল্যাণ এর দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে কেন্দ্রীয় সরকার। সরকার যখন নিজের দায়িত্ব থেকে পিছু হটে তখন কৃষি ক্ষেত্র অবলুপ্ত হওয়ার পর্যায়ে পৌঁছে যায়। বিজেপির নতুন নীতির ফলে ন্যূনতম সহায়ক মূল্য শেষ হয়ে যাবে।


এখানে উল্লেখযোগ্য বিষয় হল রবিবার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়ে ছিলেন যে ভারতের শক্তিশালী কৃষকরাই দেশকে আত্মনির্ভরে পরিণত করতে পারে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top