News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব লাদাখে টি ৯০, টি ৭২ ট্যাঙ্ক মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী
Image

পূর্ব লাদাখে টি ৯০, টি ৭২ ট্যাঙ্ক মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী

লেহ, ২৭ সেপ্টেম্বর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে তৎপর ভারতীয় সেনাবাহিনী। কোর কমান্ডার পর্যায়ে একাধিক বৈঠক হওয়া সত্বেও চিন যে নিজের অভ্যাস থেকে পিছু হটবে না সেটা ধরে নিয়েই কার্যত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ভারত। পূর্ব লাদাখের এলএসি লাগোয়া এলাকাগুলিতে বিপুল পরিমাণ সেনা সমাবেশ করিয়েছে ভারত। এমনকি প্যাংগং ঝিলের দুই পারের গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলিকে নিজেদের দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। চিনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে  অত্যাধুনিক টি৯০, টি৭২ ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। এ ছাড়াও বি এম পি ২ ইনফ্যান্ট্রি কম্বাট ভেহিকেল যা কিনা মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াসেও সমান ভাবে দক্ষ তা মোতায়েন করেছে। পূর্ব লাদাখের চুমার – ডেমচক এলাকায় এই অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করেছে ভারত। এই প্রসঙ্গে ১৪ নম্বর কোরের মেজর জেনারেল অরবিন্দ কাপুর জানিয়েছেন, এত কঠিন, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে  ভারত তথা বিশ্বে ফায়ার এন্ড ফিউরি হচ্ছে সম্ভবত একমাত্র মেকানাইজড ডিভিশন যা কিনা মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই সকল কমব্যাট ভেহিকল, ট্যাংককে রক্ষণাবেক্ষণ করাটা খুব কঠিন। শীতকালের কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রস্তুতি  যে তারা নিয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন অরবিন্দ কাপুর। অতিরিক্ত শীতে সেনাবাহিনীদের জন্য যে পর্যাপ্ত পরিমাণ খাদ্যদ্রব্য মজুদ করা হয়েছে আউটপোস্টগুলিতে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অতিরিক্ত শীতে ট্যাঙ্কগুলির জ্বালানির অভাব যাতে না হয় তার জন্য তিন ধরনের জ্বালানির ব্যবস্থা করা হয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top