News Flash

  • Home
  • Uncategorized
  • বাল্য বিবাহ রুখে দিল চাইল্ড লাইন
Image

বাল্য বিবাহ রুখে দিল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ চাইল্ড লাইনের কর্মীরা আজ ১৩ বছরের এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিলেন৷ জানা যায় রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রামনগরের নাবালিকাটির বিয়ের আয়োজন করা হয়েছিল৷


খবর পেয়ে চাইল্ড লাইনের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে রামনগরে ৪ নং গাংগাইল রুডে ওই বাড়িতে হানা দেয়৷ নাবালিকার বাপের বাড়ি কামাল ঘাটের কলাবাগান এলাকায়৷ চাইল্ড লাইনের কর্মীরা এ খবর পেয়ে নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে৷ চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা হোম চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ছেলের বাড়িতে হানা দেয়৷ উভয় পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত উপনীত হয় চাইল্ড লাইনের কর্মকর্তারা৷

সে অনুযায়ী নাবালিকাকে ছেলের বাড়ি থেকে উদ্ধার করে তার মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য , নাবালক নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশ অমান্য করেই নাবালক নাবালিকা বিয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে৷ এসব বন্ধ করার জন্য চাইল্ড লাইন সহ সমাজসচেতন মানুষ এগিয়ে আসতে শুরু করেছেন৷ এরই সফলতা মিলতে শুরু করেছে৷ বর্তমানে রাজ্যের নাবালক নাবালিকা বিয়ের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে৷ কোনভাবেই যাতে নাবালক নাবালিকা বিয়ে না হতে পারে সেজন্য সমাজ সচেতন মানুষজন যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে চলেছেন বলে জানিয়েছেন চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা হোমচৌধুরী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top