News Flash

  • Home
  • Uncategorized
  • মনমোহন সিংয়ের সততা অনুপ্রেরণার উৎস : রাহুল গান্ধী
Image

মনমোহন সিংয়ের সততা অনুপ্রেরণার উৎস : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ হয়ে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, মনমোহন সিংয়ের সততা, শালীনতা এবং উৎসর্গ সকলের জন্য অনুপ্রেরণার উৎস। মনমোহনের মতো একজন প্রধানমন্ত্রীর শুন্যতা অনুভব করছে ভারত। সেপ্টেম্বরের ২৬ তারিখ, ১৯৩২ সালের এই দিনই জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| ইউপিএ আমলে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনমোহন সিং| ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মনমোহন সিং| তিনি সরকারের অর্থনৈতিক উপদেষ্টা এবং প্ল্যানিক কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন|  


মনমোহনকে অনুপ্রেরণার উৎস আখ্যা দিয়ে শনিবার টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, মনমোহনের মতো একজন প্রধানমন্ত্রীর শুন্যতা অনুভব করছে ভারত। তাঁর সততা, শালীনতা এবং উৎসর্গ সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা। রাহুল ছাড়াও মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ড : মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা| ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top