News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজগুলিতে অনলাইনে ভরতি প্রক্রিয়া শুরু, কেউ বঞ্চিত হবে না : অধিকর্তা
Image

কলেজগুলিতে অনলাইনে ভরতি প্রক্রিয়া শুরু, কেউ বঞ্চিত হবে না : অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ কোভিড-১৯ পরিস্থিতিতে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইনে ত্রিপুরার ২২টি সাধারণ ডিগ্রি কলেজে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে৷ মহাবিদ্যালয়ে ভরতির সুযোগ থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হবেন না৷ আজ মঙ্গলবার আগরতলার শিক্ষা ভবনে এক সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা অধিকর্তা সাজু ওয়াহিদ এ দৃঢ়তার সাথে এ-কথা জানিয়েছেন৷ ভরতি প্রক্রিয়া সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি জানান, ত্রিপুরায় সাধারণ ডিগ্রি কলেজগুলিতে মোট আবেদনকারীর তুলনায় পর্যাপ্ত আসন রয়েছে৷ ফলে ত্রিপুরায় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কোনও সম্ভাবনা নেই৷


এদিন উচ্চশিক্ষা অধিকর্তা জানান, ত্রিপুরার মোট ২২টি ডিগ্রি কলেজে বিভিন্ন বিভাগে ভরতির জন্য প্রায় ২৩ হাজার ছাত্রছাত্রী অনলাইন আবেদন করেছেন৷ মেধা তালিকায় প্রাথমিকভাবে ১৩ হাজার ছাত্রছাত্রীর নাম প্রকাশ করা হয়েছে৷ প্রথম পর্বে মেধা তালিকায় স্থান প্রাপ্ত আবেদনকারীর সব ধরনের নথি যাচাই করার প্রক্রিয়া চলছে৷ ভরতি প্রক্রিয়া আগামী ২৫ থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত চলবে৷ অবশিষ্ট ১০ হাজার ছাত্রছাত্রী যাঁরা প্রাথমিক মেধা তালিকায় স্থান পাননি তাঁরা পুনরায় দ্বিতীয় পর্যায়ে বিষয় পরিবর্তন করে আবেদনের সুযোগ পাবেন৷
তাঁর কথায়, তুলনামূলক কম নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাওয়া নিয়ে কিছু অভিযোগ দফতরে এসেছে৷ এ প্রসঙ্গে তিনি জানান, কিছু কিছু বিষয়ে আবেদনপত্র জমা পড়েছে বেশি৷ পাশাপাশি কিছু কিছু বিষয়ে আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় তুলনামূলক কম নম্বর পেয়েও ওই সমস্ত বিষয়ে আবেদনকারী ছাত্রছাত্রীরা মেধা তালিকায় স্থান পেয়ে গেছেন৷ এ নিয়ে কোনও সংশয় থাকা উচিত নয়৷ তিনি জোর গলায় বলেন, ভরতি প্রক্রিয়া স্বচ্ছতার সাথেই করা হচ্ছে৷ ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে৷ একই নম্বর পাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকছে তাঁদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বছরকে ভিত্তি করে৷ এক্ষেত্রে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন অনুসরণ করা হচ্ছে৷


উচ্চশিক্ষা অধিকর্তা আরও জানান, যে সব ছাত্রছাত্রী প্রথমবার ভরতির জন্য রেজিস্ট্রেশন করিয়েছেন অথচ মেধা তালিকায় স্থান পাননি তাঁদের দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না৷ প্রথম রেজিস্ট্রেশনে লগ ইন করেই সম্ভাব্য কলেজের নাম, বিষয়বস্তু ইত্যাদি পরিবর্তন করা যাবে৷ প্রত্যেক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যক্ষার নেতৃত্বে ভরতি প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হচ্ছে৷ শুধু তাই নয়, বিভিন্ন কারণে যে সকল ছাত্রছাত্রী প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি তাঁরা দ্বিতীয় পর্যায়ে সুযোগ পাবেন৷ তাঁর কথায়, ভরতি প্রক্রিয়া অনলাইনে হলেও সব কলেজেই সহায়তা কেন্দ্র থাকছে৷ যে কোনও সংশয় বা কোনও বিষয়ে কিছু জানার থাকলে ছাত্রছাত্রীরা সেই সুযোগ কাজে লাগাতে পারবেন৷ তাছাড়া উচ্চশিক্ষা দফতরের একটি টোল ফ্রি সহায়তা নম্বর রয়েছে৷ ১৮০০১২৩৫৮৮৬ নম্বরে ফোন করে যে কোনও ধরনের ভরতি সংক্রান্ত বিষয় জানার ব্যবস্থা রয়েছে৷ হোয়াটস্যাপ নম্বর ৮৭৯৪৪৩৩৬৭৬-এ ম্যাসেজ করেও সব ধরনের তথ্য জানার সুযোগ রয়েছে, বলেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top