News Flash

  • Home
  • Uncategorized
  • অনভিপ্রেত আচরণে মনক্ষুন্ন! এক-দিনের জন্য উপবাস হরিবংশের
Image

অনভিপ্রেত আচরণে মনক্ষুন্ন! এক-দিনের জন্য উপবাস হরিবংশের

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাজ্যসভায় অবাঞ্চিত ও অনভিপ্রেত আচরণের শিকার হয়েছিলেন উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। বিরোধী সাংসদদের আচরণে মনক্ষুন্ন ডেপুটি চেয়ারম্যান। অনভিপ্রেত আচরণের জন্য এক-দিনের জন্য উপবাস পালন করবেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে হরিবংশ জানিয়েছেন, ‘২০ সেপ্টেম্বর রাজ্যসভায় যা কিছু হয়েছে, এ জন্য আমি ব্যথিত, মানসিকভাবে বেদনাগ্রস্ত। সারারাত ঘুমোতে পারিনি। রুল বুক ছিঁড়ে আমার দিকে নিক্ষেপ করা হয়েছিল।’


ডেপুটি চেয়ারম্যান আরও জানান, সদনে ওই ঘটনার পর থেকেই আমি বিষণ্ণ। সাংসদদের অনভিপ্রেত আচরণের জন্য আজ (মঙ্গলবার) এক দিনের জন্য উপবাস পালন করছি আমি, যাতে তাঁরা নিজেদের কাজের জন্য অনুতাপ করেন। উল্লেখ্য, কৃষি বিল নিয়ে রবিবার রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভা পরিচালনার ‘রুল বুক’ নিয়ে ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সামনে ছুটে যান। বাকি বিরোধী দলের সাংসদরাও ছুটে যান। বিলের কপি ছিঁড়ে উড়িয়ে দেওয়া হয়। হরিবংশের টেবিলের নথিও ছেঁড়া হয় বলে অভিযোগ। তাঁর টেবিলের তিনটি মাইক্রোফোন ভেঙে দেওয়া হয়। মার্শালের সঙ্গেও তাঁর ধস্তাধস্তি হয়।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top