News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে পাথর ছোড়ার ঘটনা কমেছে উপত্যকায় : নিত্যানন্দ রাই
Image

২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে পাথর ছোড়ার ঘটনা কমেছে উপত্যকায় : নিত্যানন্দ রাই

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.): জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়া এবং প্রাণহানির ঘটনা ২০১৯ সালের ৫ অগাস্ট এর পর থেকে অনেক কমে গিয়েছে। রাজ্যসভায় দাঁড়িয়ে এক লিখিত প্রশ্নের উত্তরে সোমবার এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।


সোমবার সংসদ অনিল দেশাইয়ের এক লিখিত প্রশ্নের জবাবে নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৯ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাথর ছোড়ার মতন ঘটনা এবং সন্ত্রাসবাদী হানায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিহত হওয়ার ঘটনা কমে এসেছে। উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১৮ সালের ৭ আগস্ট থেকে ২০১৯ সালের ৪ আগস্ট পর্যন্ত সন্ত্রাসবাদী হানা উপত্যকায় হয়েছে ৪৪৩ টি হয়েছে। অন্যদিকে ৫ আগস্ট ২০১৯ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সন্ত্রাসবাদী হানার সংখ্যা উপত্যকায় ২০৬। একইভাবে পাথর ছোড়ার ঘটনা যেখানে ছিল ৭০৩ টি সেটি কমে দাঁড়িয়েছে ৩১০।জঙ্গি হামলায় সাধারণের জীবনহানির ঘটনা যেখানে ছিল ৫৪ সেটি কমে দাঁড়িয়েছে ৪৫। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মৃত্যুর যেখানে ১২৯ হয়েছিল। চলতি বছরের আগস্ট পর্যন্ত সেটি কমে দাঁড়িয়েছে ৪৯।


উল্লেখ করা যেতে পারে, ৩৭০ ধারা বিলুপ্তি ফলে জম্মু-কাশ্মীরে যে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতি থেকেই স্পষ্ট।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top