News Flash

  • Home
  • Uncategorized
  • জিবির মেডিক্যাল সুপারের পদ থেকে অব্যাহতি চেয়ে আর্জি ডা. দেবাশিস রায়ের
Image

জিবির মেডিক্যাল সুপারের পদ থেকে অব্যাহতি চেয়ে আর্জি ডা. দেবাশিস রায়ের

আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর (হি.স.)৷৷ করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রিপুরায় একের পর এক পদস্থ আধিকারিক দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের পর এবার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আর্জি জানিয়েছেন জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায়৷ তিনি কয়েকদিন আগেই মেডিক্যাল সুপারের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছেন৷ বিষয়টি এখনও বিবেচনাধীন বলে সূত্রের দাবি৷


প্রসঙ্গত, করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রিপুরায় প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা নিজেদের রীতিমতো গুটিয়ে নিচ্ছেন৷ বর্তমানে করোনা মোকাবিলায় ত্রিপুরায় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে৷ ফলে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে৷ অবশ্য পরিস্থিতি মোকাবিলায় যথাসম্ভব চেষ্টা করছে রাজ্য সরকার৷ কিন্তু পদস্থ আধিকারিকদের একের পর এক দায়িত্ব থেকে সরে দাঁড়ানো যথেষ্ট রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷


সম্প্রতি পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা এবং স্বাস্থ্যসচিব তথা অতিরিক্ত মুখ্যসচিব এসকে রাকেশ স্বেচ্ছা অবসর চেয়ে রাজ্য সরকারের কাছে আর্জি পাঠিয়েছেন৷ তাঁদের আর্জি সরকার মঞ্জুরও করেছে৷ এরই মধ্যে এখন জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে আর্জি জমা দিয়েছেন৷
সূত্রের খবর, সম্প্রতি তিনি মেডিক্যাল সুপারের পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন, তা এখন মেডিক্যাল কলেজের অধ্যক্ষের টেবিলে রয়েছে৷ তাঁর আর্জি বিবেচনার জন্য নানা বিশ্লেষণ করা হচ্ছে৷ তবে শীঘ্রই মঞ্জুর হবে বলে অনুমান করা হচ্ছে৷


প্রসঙ্গত, তিনি খুবই অল্প সময়ের জন্য মেডিক্যাল সুপারের দায়িত্বে ছিলেন৷ জিবি হাসপাতালে প্রশাসক নিযুক্তিকে কেন্দ্র করে মতানৈক্যের জেরে পূর্বতন মেডিক্যাল সুপার ডা. রঞ্জিত দাস পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন ডা. দেবাশিস রায়৷ এখন তিনিও ওই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন৷ ফলে সামগ্রিক বিষয় খুবই রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top