News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ইতিহাসে মাইলফলক হবে জাতীয় শিক্ষা নীতি : রাষ্ট্রপতি
Image

দেশের ইতিহাসে মাইলফলক হবে জাতীয় শিক্ষা নীতি : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ভারতবর্ষের ইতিহাসে মাইলফলক হবে জাতীয় শিক্ষা নীতি। এই শিক্ষা নীতি শুধুমাত্র তরুণ প্রজন্মকে শক্তিশালীই করবে না, আমাদের দেশকে ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। শনিবার এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন ভিডিও কনফারেন্সিং মারফত ‘জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাস্তবায়ন’-এর বিষয়ে ভিজিটরস সম্মেলনে অংশ নেন রাষ্ট্রপতি। এই সম্মেলনে রাষ্ট্রপতি বলেছেন, ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েত, ১২,৫০০-রও বেশি লোকাল বডি এবং প্রায় ৬৭৫টি জেলার অংশগ্রহণের পরেই তৈরি করা হয়েছে জাতীয় শিক্ষা নীতি। ২ লক্ষেরও বেশি পরামর্শ বিবেচনা করা হয়েছে। একবিংশ শতাব্দীর চাহিদা পূরণের জন্য এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে এই জাতীয় শিক্ষা নীতি।


উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেছেন, প্রাচীনকালে বিশ্বব্যাপী শিক্ষার কেন্দ্র ছিল ভারত। তক্ষশীলা এবং নালন্দায় বিশ্ববিদ্যালয়ের আইকনিক অবস্থান ছিল। কিন্তু, এখন ভারতের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে উচ্চ পদ পাচ্ছে না। জাতীয় শিক্ষা নীতি সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, জাতীয় শিক্ষানীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল ইক্যুইটি এবং অন্তর্ভুক্তিতে ফোকাস। রাষ্ট্রপতি আরও বলেন, ভারতবর্ষের ইতিহাসে মাইলফলক হবে জাতীয় শিক্ষা নীতি। এই শিক্ষা নীতি শুধুমাত্র তরুণ প্রজন্মকে শক্তিশালীই করবে না, আমাদের দেশকে ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top