News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক স্বার্থে নয় কৃষি বিল : হরসিমরত কউর বাদল
Image

কৃষক স্বার্থে নয় কৃষি বিল : হরসিমরত কউর বাদল

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কৃষক স্বার্থে নয় কৃষি বিল। কৃষকরা এই বিলের বিরোধিতায় বহু দিন ধরেই রাস্তায়, রেলপথে বসে আছেন। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা অকালি দলের নেত্রী তথা সাংসদ হরসিমরত কউর বাদল। কৃষি-সংস্কারে তীব্র আপত্তি ও তিনটি কৃষক-বিরোধী অধ্যাদেশের বিরোধিতা করে বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন হরসিমরত। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়, ওই ইস্তফা গৃহত হয়েছে।

কৃষি বিল সম্পর্কে শুক্রবার হরসিমরত কউর বাদল জানান, আমি সরকারকে বলেছিলাম স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলার পর বিল আনতে, এতে রাজনীতির কী আছে? শুধুমাত্র পঞ্জাব নয়, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র সর্বত্রই কৃষকরা আন্দোলন করছেন। দক্ষিণ ভারতেও বিরোধিতা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top