News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে মঙ্গল আরতি অংশ নিলেন মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে মঙ্গল আরতি অংশ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৭ সেপ্টেম্বর।। আজ মহালয়ার পুণ্যলগ্নে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাতাবাড়ির মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে অনুষ্ঠিত মঙ্গল আরতি ও শান্তি যজ্ঞে অংশগ্রহণ করেন। সেখানে সংবাদমাধ্যমের সাথে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে মঙ্গল আরতি ও শান্তি যজ্ঞে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। মঙ্গল আরতি ও শান্তি যজ্ঞে তিনি ত্রিপুরাবাসীর জন্যও মঙ্গল কামনা করেছেন। তিনি সকলকে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান করার জন্য পরামর্শ দেন।

মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এদিন সকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘােষ, খাদি ও গ্রাম উদ্যোগ পর্যদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, সমাজসেবী রতন ঘােষ, জেলাশাসক ড. টি কে দেবনাথ, পুলিশ সুপার লাকি চৌহান প্রমুখ।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন সকালে খিলপাড়াস্থিত বালক শিশু নিকেতন আয়ােজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে শিশুগৃহের আবাসিক বালকদের হাতে ফল, মিষ্টি ও শিক্ষা সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। শিশুগৃহের বালকরা তাদের নিজের হাতের তৈরি উপহার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top