News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই : এসইউসিআই

জিবি হাসপাতালে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই : এসইউসিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিকে মৃত্যুপুরী বলে আখ্যায়িত করেছে এসইউসিআই৷ ভয়ে মানুষ জিবি হাসপাতালে যায় না বলেও অভিযোগ করা হয়েছে৷মঙ্গলবার কৃষ্ণনগরে এসইউসিআই এর রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন সংগঠনের নেতৃবৃন্দ৷ তারা অভিযোগ করেন জিবি হাসপাতালের রোগীদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত আতঙ্কে চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীরা কোন ধরনের চিকিৎসা পরিষেবা দিতে চাইছেন না৷ এর ফলে প্রতিনিয়ত এই বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷ এ ধরনের কার্যক্রমকে অপ্রত্যাশিত বলে আখ্যায়িত করা৷

তারা বলেন সেবা ধর্মে দীক্ষিতরা যেভাবে নিজেদের দায় দায়িত্ব খালাস করার কৌশল নিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এসইউসিআই৷সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন দিনমজুরদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়৷ গ্রাম পাহাড়ে অভাবনীয় অভাব-অনটন চলেছে৷উদ্ভূত পরিস্থিতিতে ওইসব অংশের মানুষের জন্য আর্থিক সাহায্যের হাত সম্প্রসারিত করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top