News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন এলাকাবাসী
Image

কৈলাসহরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর গোলকপুর এলাকায় পরিস্রুত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন এলাকার মা-বোনেরা৷ মঙ্গলবার সকাল থেকে এলাকার মা-বোনরা কলসি নিয়ে পথ অবরোধে বসেন৷এলাকাবাসীর অভিযোগ গত কয়েকদিন ধরে এলাকায় পানীয় জল পাওয়া যাচ্ছে না৷ অভিযোগের তির বিজেপির প্রেসিডেন্টের বিরুদ্ধে৷


এলাকার জনগণ বিরোধী দলের সমর্থক হওয়ার কারণেই পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছেন এলাকার মা বোনেরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ গোলকপুর এ পথ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান৷দ্রুত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়৷প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷


প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ পানীয় জল নিয়ে কোনো ধরনের রাজনীতি তারা বরদাশ করবেন না৷ পানীয় জলের সংযোগ বন্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top