News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি কল্যাণ দপ্তর অধিকর্তাকে ফের ডেপুটেশন বিএড কোর্সের পড়ুয়াদের
Image

উপজাতি কল্যাণ দপ্তর অধিকর্তাকে ফের ডেপুটেশন বিএড কোর্সের পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ গত ২৪ আগস্ট ২০১৮-২০ বি এড এবং ডি এল এড স্পনসর স্টুডেন্টদের পক্ষ থেকে উপজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়৷ তাদের বক্তব্য ছিল এক বছরের কোর্স ফি যেন দ্রুত মিটিয়ে দেওয়া হয়৷ এই ডেপূটেশন প্রদানের সময় দপ্তরের অধিকর্তা, উপ অধিকর্তা তাদের কাছে সময় চান বিষয়টি সমাধানের জণ্য৷ সেই মোতাবেক ১০ দিনের সময় দেওয়া হয়৷ কিন্তু ১০ দিনের সময় অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যেই৷ অবশেষে কোন সুরাহা না হওয়ায় ১৪ দিন বাদে সোমবার ফের একই দাবিতে গুর্খা বস্তী স্থিত উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করতে যান বি এড এবং ডি এল এড স্পনসর স্টুডেন্টরা৷ এদিন তাদের পুলীশ বাধা দেয় বলে অভিযোগ৷


পড়ে অবশ্য তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়৷ শেষ পর্যন্ত তারা জানতে পারেন অধিকর্তা ও উপ অধিকর্তা করোনা আক্রান্ত হওয়ার কারনে অফিসে নেই৷ কিন্তু অফিস কর্মীদের কাছে কোন সদুত্তর পাওয়া যায়নি৷ এদিকে কলেজ থেকে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে৷ টাকা মিটিয়ে দেওয়ার জন্য বার বার বলা হচ্ছে৷ নতুবা তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়৷


এই অবস্থায় পরীক্ষায় বসতে না পারলে তাদের ভবিস্যৎ অন্ধকারে দিকে ধাবিত হবে৷ গোটা ঘটনায় উদ্বিগ্ণ তারা৷ সে কারনে নিরুপায় হয়ে এদিন তারা অধিকর্তার সঙ্গে দেখা করে বিষয়টি জানাতে এসেছিলেন বলে জানান৷ কিছু কিছু কলেজ অকথ্য ভাষায় এস এম এস করে ছাত্র ছাত্রীদের মানসিক ভাবে চাপ দিচ্ছে৷ দুই বছরের কথা বলে কথা রাখেনি দপ্তর বলে অভিযোগ করেন তারা৷ এক বছর পর দপ্তর তাদের টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বলে অভিযোগ৷ এই ক্ষেত্রে চরম বিপাকে পড়েছে বি এড এবং ডি এল এড স্পনসর স্টুডেন্টরা৷ তাদের কোর্স কিভাবে সম্পন্ন হবে এই নিয়ে প্রশ্ণ তোলেন তারা৷ ২১৮ জন ছাত্র ছাত্রী রয়েছে বি এড এবং ডি এল এড স্পনসর স্টুডেন্টদের মধ্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top