News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরীর দাবীতে ধর্মঘটে সামিল আখাউড়া আইসিপির শ্রমিকরা
Image

মজুরীর দাবীতে ধর্মঘটে সামিল আখাউড়া আইসিপির শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ সময়মতো ন্যায্য মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে আখাউড়া চেকপোস্ট মজুররা ধর্মঘটে সামিল হয়েছেন৷ শনিবার সকাল থেকেই তারা ধর্মঘট শুরু করেন৷ধর্মঘটের ফলে শনিবার সকাল থেকেই মাল লোড-আনলোডের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন চেকপোস্ট কর্তৃপক্ষ তাদের টাকা মিটিয়ে দিচ্ছে না৷


লকডাউন পরিস্থিতিতে মজুরি টাকা সময়মত না পাওয়ায় তারা পরিবার প্রতিপালন করতে মারাত্মক সমস্যা সম্মুখীন হচ্ছে৷ সে কারণেই কর্তৃপক্ষের এ ধরনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছে৷যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া মজুরি টাকা মিটিয়ে না দেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলনে বহাল থাকবে বলে জানিয়েছে৷ এদিকে আখাউড়া চেকপোস্ট শ্রমিক ধর্মঘটের ফলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ উভয় দিকে বেশ কিছু সংখ্যক যানবাহন আটকে পড়েছে৷ অবিলম্বে এই সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের তরফ থেকেও আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top