News Flash

  • Home
  • Uncategorized
  • পাবিয়াছড়া বাজারে গণহারে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা
Image

পাবিয়াছড়া বাজারে গণহারে চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ কুমারঘাট এর পাবিয়াছড়া বাজারে একই রাতে পর পর আবারও তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে কুমারঘাট থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ দোকান ঘরের দরজা ভেঙ্গে চুরে দল ভিতরে ঢুকে প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে৷ উল্লেখ্য এর আগেও পাবিয়া ছড়া বাজারে বেশ কয়েকটি দোকানে পরপর চুরির ঘটনা ঘটে৷ পরপর চুরির ঘটনা ঘটলো পুলিশ চোরদের টিকির নাগাল পায়নি৷


পরপর এসব চুরির ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ব্যবসায়ীসহ স্থানীয় জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর এইসব চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷উল্লেখ্য লকডাউন জনিত পরিস্থিতিতে ব্যবসায়ীরা সন্ধ্যারাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ঘরে চলে যান৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পরপর এসব চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷লকডাউন চলাকালে পুলিশ ব্যবস্থা জোরদার করার কথা থাকলেও কার্যত পুলিশ কোনো টহল দিচ্ছে না বলে অভিযোগ৷


পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত করে চলেছে৷ পরপর এসব ঘটনার পর পুলিশের অস্তিত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷কুমারঘাট এবং পাবিয়া চোড়া বাজারে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো জন্য ব্যবসায়ীসহ স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top