News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : মৃত্যুর লাইন দীর্ঘ হচ্ছে, দিল্লি থেকে ডাক্তারদের টিম আসছে
Image

করোনা : মৃত্যুর লাইন দীর্ঘ হচ্ছে, দিল্লি থেকে ডাক্তারদের টিম আসছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ রাজ্যে কোভিড-১৯ মোকাবিলায় উন্নত চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে নতুন দিল্লি থেকে বিশেষ চিকিৎসকদল রাজ্যে আনার উদ্যোগ নিয়েছে সরকার৷ শীঘই নতুন দিল্লি থেকে এই চিকিৎসকদলটি রাজ্যে আসবে বলে আশা করা হচ্ছে৷


আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের এই সংবাদ জানান৷ তিনি কোভিড-১৯ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে জানান, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষায় দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে ত্রিপুরা টেস্টের সংখ্যা অধিক৷ সংক্রমণের হারের দিক থেকে দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল ত্রিপুরা রাজ্য থেকে বেশি৷ কোভিড-১৯-এ মৃত্যুর হারের দিক থেকে দেশের ১৮টি রাজ্যও কেন্দ্রীয় শাসিত অঞ্চল ত্রিপুরা থেকে খারাপ অবস্থায় রয়েছে৷
এদিকে, রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ৷সম হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷শনি বার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সর্বাধিক ১০ জনের৷এটা রাজ্যের জন্য রেকর্ড৷এর আগে একদিনে এত জনের মৃত্যু হয়নি৷গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য দপ্তর৷ এখন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৪৪ জনের৷

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,রাজ্যে করোনা আক্রান্তের শতকরা হার ৪.৯৫ শতাংশ৷সুস্থতার শতকরা হার ৬০.২৭ শতাংশ৷গত ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার থেকে .২৬২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷রাজ্যে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২লক্ষ ৪ হাজার ৭০২ জন৷ মোট পরীক্ষিত নমুনার সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬২৯ জন৷এখন পর্যন্ত রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজার ৫৩১ জন৷
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট রাজ্যে প্রতিদিন নিয়ম করেই বাড়ছে করোনার থাবা৷মৃত্যুর গ্রাফ ও ঊর্ধ মুখী৷ সব মিলিয়ে গোটা রাজ্যে বৃদ্ধি পেয়েছে করোনার আতঙ্ক৷পিছিয়ে নেই আগরতলা পুর নিগম এলাকা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top