News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় নেতা কর্মীদের উপর আক্রমণ ও অফিস ভাঙচুরের খতিয়ান দিল সিপিএম
Image

বিশালগড় নেতা কর্মীদের উপর আক্রমণ ও অফিস ভাঙচুরের খতিয়ান দিল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার বিশালগড় মহকুমা সিপিএম অফিসে প্রেস কনফারেন্স করা হয়েছে৷
উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক ভানু সাহা, সিপাহী জলা জেলার সিপিআইএম পার্টির মন্ডলী সদস্য পার্থ প্রতিম মজুমদার, মহাকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান, এবং ফখরুদ্দিন আহমেদ৷ দুপুর দুইটায় এই প্রেস কনফারেন্স করা হয়৷প্রেস কনফারেন্সে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক নজরে বিশালগড় মহকুমা সংঘটিত সন্ত্রাসের বিবরণ, পার্টি গণসংগঠনের অফিস বিভিন্ন অফিসের সন্ত্রাসের নমুনা, ভাঙচুর, অগ্ণিসংযোগ, তালিকা প্রকাশ করলেন বিধায়ক ভানু লাল সাহা৷ তাছাড়া বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক নজরে বিশালগড় মহকুমা সংঘটিত বাড়িঘর ভাঙচুর অগ্ণিসংযোগ সন্ত্রাসের বিবরণ জানিয়েছেন জেলা সদস্য মন্ডলীর অন্যতম সদস্য পার্থ প্রতিম মজুমদার৷


বিশালগড় মহাকুমার সিপিআইএম অফিস আক্রান্ত,,(ভাঙচুর, লুট, বেদখল, অগ্ণিসংযোগ,) ঘটনা ৯০টি৷এর মধ্যে জেলা অফিস (একটি) মহকুমা অফিস (একটি) লোকাল অফিস (এগারটি) ব্রাঞ্চ অফিস (সাতাশটি) গণসংগঠন অফিস (১০টি) বুথ অফিস (চরিলাম) চল্লিশটি৷
বসতঘর/ দোকান ঘর ভাঙচুর/ লুট/ অগ্ণিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে ১৩০ টি৷ এছাড়া বাড়িঘরে উঁচুতে বেড়া ভাঙ্গা আক্রমণ ইত্যাদি ঘটনা কমপক্ষে দুই শতাধিক৷
সাতজন মহাকুমা সম্পাদক মন্ডলীর সদস্য (ভানু লাল সাহা (বিধায়ক) সিদ্দিকুর রহমান, পার্থ প্রতিম মজুমদার, প্রদেশ রায়, বিষ্ণুপদ ভৌমিক, পুলিন বদ্মন, ও সন্তোষ বিশ্বাস) এবং আটজন পার্টি লোকাল সম্পাদক (প্রদীপ দেবনাথ, প্রদীপ দাস, পলাশ দেববর্মা, ধীরেন্দ্র সরকার, ঝুটন রায়, কৃষ্ণপদ ভূমিকা, তপন দেবনাথ, অসিত সাহা) সহ শারীরিকভাবে আক্রান্ত হয়েছে কমপক্ষে তিন শতাধিক৷ তাছাড়া বিধায়ক বলেন ৮৮ যে সন্ত্রাস চলেছিল তার থেকে বর্তমানে ভয়ংকর সন্ত্রাস সৃষ্টি করছেন মানুষের মনে এই বিজেপি নামক দুষৃকতিকারী দলটি৷ তারা প্রতিনিয়ত সারা ত্রিপুরা রাজ্যের যে শান্তি বাতাবরণ ছিল তাকে ধবংস করে দিচ্ছেন৷বর্তমান সময়ে নেই কোন রোজগার, ব্যবসায় মন্দা ,মানুষ না খেয়ে থাকার পরিস্থিতি ধারণ করে রয়েছে৷ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে এই দুষৃকতিকারী বিরুদ্ধে দলবল নির্বিশেষে একমত হয় মোকাবেলা করার জন্য এগিয়ে আসার আহ্বান রাখেন৷

আজ চারজনের এক প্রতিনিধি দল সিপাহী জলা জেলাশাসকের নিকট উক্ত ঘটনার বিবরণ জানিয়ে এক প্রতিলিপি জেলা শাসকের কাছে তুলে দেন এর প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক, সন্তোষ বিশ্বাস, পার্থপ্রতিম মজুমদার, ফখরুদ্দিন আহমেদ,৷ উনারা জেলা শাসকের কাছে উক্ত ঘটনা গুলি যেন অতিসত্বর বন্ধ করা হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য উনারা আবেদন জানান৷এবং উনাদের এই আবেদন টুকে সঠিকভাবে দেখবেন বলে আশা ব্যক্ত করেন সিপাই জেলার জেলাশাসক এমনটিই জানিয়েছেন বিধায়ক ভানু লাল সাহা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top