News Flash

  • Home
  • Uncategorized
  • নৌপথে নতুন দিগন্তখুলে গেল রাজ্যে, পণ্য নিয়ে বাংলাদেশ থেকে রওয়ানা দিল জলযান
Image

নৌপথে নতুন দিগন্তখুলে গেল রাজ্যে, পণ্য নিয়ে বাংলাদেশ থেকে রওয়ানা দিল জলযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ জলপথে যোগাযোগের নতুন দিগন্ত খুলে গেল৷ সেই লক্ষ্যেই পদক্ষেপ নেয় রাজ্য সরকার৷ অর্থ নৈতিক ব্যয় সঙ্কোচনের পাশাপাশি পণ্য সামগ্রী আনার বিষয়টি আরো সহজতর করতে ইতিমধ্যেই চট্টোগ্রাম বন্দর ব্যবহার শুরু হয়েছে৷ এবার জলপথে বাংলাদেশের মুনামীগঞ্জ থেকে গোমতী নদী হয়ে সোনামুড়ার শ্রীমন্তপুর জেটিতে পৌঁছুবে পণ্যবাহী বার্জ৷ বৃহস্পতিবার ৫০ টন সিমেন্ট নিয়ে বাংলাদেশের মুনামীগঞ্জ থেকে জলপথে রওয়ানা হবে পণ্যবাহী বার্জটি৷ আগামী ৫ সেপ্ঢেম্বর সোনামুড়ার শ্রীমন্তপুর জেটিতে এই পণ্যবাহী জলযানকে স্বাগত জানানো হবে৷ ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে৷

এই বিষয়ে গত ৩০ আগস্ট ক্ষতিয়ে দেখেছেন শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে৷ এই পণ্যবাহী জলজান চলাচল শুরু হলে দুদেশের আন্তর্জাতিক বানিজ্যের ক্ষেত্রে দারুন সহায়ক হবে৷ একই সঙ্গে বানিজ্য আরও উন্নয়ন ঘটবে৷ জলপথে পণ্যবাহী জলজান চলাচল শুরু হলে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থান হবে৷ একই সঙ্গে রাজ্যের জন্য খুলে যাবে জোগাজোগে নতুন দিগন্ত৷ জলযানটিতে লাগানো রয়েছে দুদেশের পতাকা৷ একই সঙ্গে রয়েছে ব্যানার৷ যাতে লেখা রয়েছে ওপার বাংলা আর এপারের বাসিন্দাদের সুদীর্ঘ প্রত্যাশা আর বহু পালিত স্বপ্ণও- সম্ভাবনার নতুন দুয়ার নিয়ে পরীক্ষা মূলক যাত্রা৷ দাউদকান্দি থেকে সোনামুড়া নৌপথ এবার খুলে গেল রাজ্যের জন্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top