News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভার আরও দুই বিজেপি সদস্য করোনায় সংক্রমিত
Image

বিধানসভার আরও দুই বিজেপি সদস্য করোনায় সংক্রমিত

আগরতলা, ২ সেপ্ঢেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরা বিধানসভার আরও দুই বিজেপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷কল্যাণী রায় এবং সুধাংশু দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের করোনা সংক্রমিতের খবর দিয়েছেন৷ সবমিলিয়ে এখন পর্যন্ত সাত বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁরা সকলেই শাসকদলের সদস্য৷ তাঁদের মধ্যে পাঁচজন বিজেপি-র এবং দুজন আইপিএফটি-র বিধায়ক৷


করোনা আক্রান্ত বিজেপি বিধায়ক হলেন রামপদ জমাতিয়া, মিমি মজুমদার, আশিসকুমার সাহা, কল্যাণী রায় ও সুধাংশু দাস এবং আইপিএফটি বিধায়করা হলেন ধনঞ্জয় ত্রিপুরা ও বৃষকেতু দেববর্মা৷ রামপদ জমাতিয়া এবং ধনঞ্জয় ত্রিপুরা ইতিমধ্যে সুস্থ হয়েছেনঊ বাকি বিধায়করা চিকিৎসাধীন রয়েছেন৷ মিমি মজুমদার বাদে অন্যরা বাড়িতে আইসোলেশনে৷
ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তাঁর টুইট বার্তায় বলেন, পরিবারের সদস্য এবং দুই নিরাপত্তা রক্ষী সহ আমি করোনা আক্রান্ত হয়েছি৷ সম্প্রতি তাঁর সংস্পর্শে আগত সকলকে করোনা পরীক্ষা করতে এবং বাড়িতে আইসলেসনে থাকার পরামর্শ দিয়েছেন তিনিঊ এদিকে, বিধায়ক সুধাংশু দাসও নিরাপত্তা রক্ষী এবং চালক সহ করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি ফেসবুকে এই তথ্য জানিয়েছেন৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দলীয় বিধায়কের করোনা আক্রান্তের ঘটনায় তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১২,৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪,৭৩৪ জন সক্রিয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top