News Flash

  • Home
  • Uncategorized
  • আরও নয়জনের মৃত্যু, সংখ্যা বেড়ে সোয়াশ
Image

আরও নয়জনের মৃত্যু, সংখ্যা বেড়ে সোয়াশ

আগরতলা, ২ সেপ্ঢেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে৷ তাতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২৫৷ প্রতিদিন করোনা আক্রান্তের মৃতের ঘটনায় পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিচ্ছে বলেই মনে হচ্ছে৷


স্বাস্থ্য দফতরের জারি মিডিয়া বুলেটিনে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ৭২,০৬৫ জন করোনা আক্রান্ত সন্দেহে নজরদারিতে ছিলেন৷ তাদের মধ্যে ১৪ দিন সময়সীমা অতিক্রম করেছেন ৬৮,১৪১ জন৷ বর্তমানে গৃহে একান্তবাসে রয়েছেন ৩৬১৫ জন এবং প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন ৩০৯ জন৷ এদিকে, ত্রিপুরায় এখন পর্যন্ত ২,৮০,৫৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে, ২,৭৯,৫৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে ১,৩৭,৮৩৬টি এবং এন্টিজেন টেস্ট হয়েছে ১,৪১,৭০১টি৷ স্বাস্থ্য দফতরের রিপোর্ট-এ দাবি, আরটি-পিসিআর টেস্টে ৪৫০০ এবং এন্টিজেন টেস্টে ৮২২২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


ত্রিপুরায় এখন পর্যন্ত ১২,৭২২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ত্রিপুরা-তে আছেন ১২,৭০২ জন৷ ২০ জন করোনা আক্রান্ত বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এছাড়া ৮০৩৩ জন এখন পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়েছেন৷ ফলে, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৪১৷ এদিকে, ১২৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তাতে, আজকে নয় জনের মৃত্যু হয়েছে৷ ফলে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃতের হার ০.৯৮ শতাংশ৷ এছাড়া, ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমনের হার ৪.৫৫ শতাংশ, সুস্থতার হার ৬৩.২৪ শতাংশ এবং প্রতি লাখে পরীক্ষা হয়েছে ৬৯,৯২৬৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top