News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বালা সামরিক বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় নিষিদ্ধ করা হলো পায়রা উড়ানো
Image

আম্বালা সামরিক বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় নিষিদ্ধ করা হলো পায়রা উড়ানো

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.) : আম্বালা সামরিক বিমান  ঘাঁটিতে থাকা রাফাল যুদ্ধবিমানগুলির নিরাপত্তা পূর্ণরূপে নিশ্চিত করার জন্য বিমান ঘাঁটির সংলগ্ন এলাকায় পায়রা উড়ানো ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই উপলক্ষে হরিয়ানার মুখ্য সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমান ঘাঁটির সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে পায়রা উড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা লংঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে। উল্লেখ করা যেতে পারে ২৯ জুলাই আম্বালা বিমানঘাঁটিতে অবতরণ করে ফ্রান্স থেকে আসা পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ১০ সেপ্টেম্বর বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে এই সকল বিমানগুলি। রাফালের দ্বিতীয় ব্যাচের যুদ্ধবিমান চারটি আম্বালা বিমান ঘাঁটিতে নামবে। ফলে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top