নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.) : আম্বালা সামরিক বিমান ঘাঁটিতে থাকা রাফাল যুদ্ধবিমানগুলির নিরাপত্তা পূর্ণরূপে নিশ্চিত করার জন্য বিমান ঘাঁটির সংলগ্ন এলাকায় পায়রা উড়ানো ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই উপলক্ষে হরিয়ানার মুখ্য সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমান ঘাঁটির সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে পায়রা উড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা লংঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে। উল্লেখ করা যেতে পারে ২৯ জুলাই আম্বালা বিমানঘাঁটিতে অবতরণ করে ফ্রান্স থেকে আসা পাঁচটি রাফাল যুদ্ধবিমান। ১০ সেপ্টেম্বর বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে এই সকল বিমানগুলি। রাফালের দ্বিতীয় ব্যাচের যুদ্ধবিমান চারটি আম্বালা বিমান ঘাঁটিতে নামবে। ফলে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

আম্বালা সামরিক বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় নিষিদ্ধ করা হলো পায়রা উড়ানো
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















